ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:০৫:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

বৃষ্টিতে বন্ধ টাইগ্রেসদের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৪ পিএম, ১৬ জুলাই ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি সিরিজে হারের ক্ষত ভুলতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নামে টাইগ্রেসরা। কিন্তু ১৫ ওভার পরই সেই ম্যাচে বাধ সাধে বৃষ্টি। যে কারণে বন্ধ করে দেওয়া হয় খেলা।

খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১৫.১ ওভারে ২ উইকেটের খরচায় ৪০ রান তুলেছে স্বাগতিকরা।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ধীরগতির করে বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার দেখেশুনে চালাতে থাকেন ব্যাট।

ইনিংসের অষ্টম ওভারে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন শারমিন। ১৮ বলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় তাকে।

দলের স্কোরবোর্ডে কোন রান যোগ করার আগেই অভিষিক্ত আমানজাত কৌরের প্রথম আন্তর্জাতিক উইকেটে পরিণত হন মুর্শিদা। আর তাতেই ১৪ রান তুলতেই নেই বাংলাদেশের দুই ওপেনার।

এরপর ফারজানা হক ও নিগার সুলতানা জ্যোতি শক্ত হাতে রুখে দেন উইকেট পতনের ধারা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আর কোন উইকেট না বিলিয়ে দিয়ে স্কোরবোর্ডে ৪০ রান তোলেন দুজনে মিলে।