ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২০:৩৭:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ৯ ডিসেম্বর ২০২০ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

এ বছর ‘বেগম রোকেয়া পদক’-এর জন্য পাঁচজন বিশিষ্ট নারীর মনোনয়ন চূড়ান্ত করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আজ বুধবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বেগম রোকেয়া পদক-২০২০ প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

বেগম রোকেয়া পদক-২০২০ এর জন্য পাঁচজন বিশিষ্ট নারী হলেন- নারী শিক্ষায় প্রফেসর ড. শিরীন আখতার; পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কর্নেল (ডা.) নাজমা বেগম, এসপিপি, এমপিএইচ; নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে মঞ্জুলিকা চাকমা; সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফি এবং নারী অধিকারে অবদানের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার।

সূত্র জানিয়েছে, আজ সকাল ১০টায় ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বেগম রোকেয়া পদক-২০২০ প্রদান ও বেগম রোকেয়া দিবস উদযাপনের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে অনলাইনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

পদকপ্রাপ্ত বিশিষ্ট নারী ব্যক্তিত্ব বা তার পরিবারের প্রতিনিধি আগামীকাল অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপির কাছ থেকে সম্মাননা পদক, সনদ ও চেক গ্রহণ করবেন।

পদক প্রদান অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, অন্যান্য টেলিভশন ও সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হবে। দিবসটি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র, পোস্টার, বুকলেট ও স্যুভেনির প্রকাশ করা হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের জন্য দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আজ, উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৪০তম জন্ম এবং ৮৮তম মৃত্যুবার্ষিকী। প্রতি বছরের মতো এবারও সারাদেশে সরকারিভাবে পালন করা হবে রোকেয়া দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছে।

এই বিভাগের জনপ্রিয়