ব্রাজিলের কোচ হচ্ছেন জিদান
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ১০ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
কাতারে হেক্সা জয়ের মিশনে গিয়ে খালি হাতেই ফিরতে হয়েছে তারকা ঠাসা দল ব্রাজিলকে। পরপর দুই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো সেলেসাওদের। এমন ব্যর্থতায় দলের দায়িত্ব ছেড়েছেন কোচ তিতে। এরপর থেকেই আলোচনা হচ্ছে কে হতে যাচ্ছেন ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ।
তবে সেলেসাওরা এবার স্বদেশি নয়, ইউরোপিয়ান অভিজ্ঞ কোনো কোচ খুঁজছে। এ জায়গায় ব্রাজিলের পছন্দের কোচদের মধ্যে সংক্ষিপ্ত তালিকা করলে এগিয়ে রয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান।
ফ্রান্সের পত্রিকা এল ইকুইপের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের আগ্রহে সাড়া দেয়াটাই জিদানের জন্য এখন ভালো হবে। এমন পরিস্থিতিতে তার সামনে এখন তিনটি অপশন- ব্রাজিল, পর্তুগাল এবং যুক্তরাষ্ট্র। এই তিন দেশের মধ্যে যে কোনো একটির কোচ হতে পারেন তিনি।
তবে ব্রাজিলের কোচ হলেও জিদানের জন্য একটাই সমস্যা তৈরি হবে। সেটা হলো ভাষার বাধা। ফরাসি পত্রিকাটি এও বলছে, ব্রাজিলিয়ানরা জিদানকে সম্মান করে। কিন্তু তারা ভিন্ন ভাষার কাউকে তাদের কোচ হিসেবে চায় না।
জিদানের সামনে আরও অপশন রয়েছে। তিনি চাইলে যুক্তরাষ্ট্র ফুটবল দলের কোচ হতে পারেন। যেহেতু ২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, সুতরাং- সেখানে কোচ হিসেবে যেতে পারেন জিদান নিজেও। এছাড়া পর্তুগালও হতে পারে তার সম্ভাব্য গন্তব্য।
জিদান ছাড়াও ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায় আছেন দুই আর্জেন্টাইন মার্সেলো গ্যালার্দো ও মরিসিও পচেত্তিনো। যাদের দুজনই এখন বেকার সময় কাটাচ্ছেন। এছাড়া নাম আছে জার্মানির টমাস টুখেল, স্প্যানিশ রবার্তো মার্টিনেজসহ রাফায়েল বেনিতেজের নাম। তবে শেষ পর্যায়ে এসে কার হাতে উঠতে যাচ্ছে নেইমার-অ্যান্টনি-রিচার্লিসনদের দায়িত্ব, সেটি জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



