ব্রিটেনে স্বাস্থ্য খাতে বাজেট কাটায় ২০ হাজার নার্স বেকার
আপডেট: ০৯:২৫ এএম, ১৩ নভেম্বর ২০১৩ বুধবার
ডেস্ক নিউজ, উইমেননিউজ২৪.কম
ঢাকা : ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য খাতে বাজেট কমানোর ফলে কমপক্ষে ২০ হাজার নার্সের পদ খালি হয়ে পড়েছে৷ এতে করে দেশটির রোগীরা ঝুঁকির মধ্যে পড়েছে৷ সমপ্রতি এক রিপোর্টে এ তথ্য উঠে এসেছে৷
ব্রিটেনের রয়্যাল কলেজ অব নার্সিং (আরসিএন) সোমবার এক রিপোর্টে জানায়, ২০১৫ সালের মধ্যে স্বাস্থ্য খাত থেকে দুই হাজার কোটি পাউন্ড কমানোর পদক্ষেপ নেয়ায় এরইমধ্যে দেশটিতে ১৯ হাজার ৫২৬টি স্থায়ী নার্সের পদ খালি হয়ে পড়েছে৷
এ তথ্য অনুযায়ী দেশজুড়ে প্রতিটি হাসপাতালে গড়ে ১২৫ জন নার্সের ঘাটতি দেখা দিয়েছে৷ এ ঘটনায় আরসিএনের প্রধান নির্বাহী পিটার কার্টার সতর্ক করে দেন৷
রিপোর্টে বলা হয়, 'স্বাস্থ্য খাতে ব্যাপক চাহিদা বাড়ার পরিপ্রেক্ষিতে কর্মীদের ঘাটতি, রোগীদের উন্নত মানের সেবা দেয়া ও এ কাজে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে৷'
রিপোর্ট প্রকাশের পর আরসিএনসহ বেশ কিছু গ্রুপ স্বাস্থ্য খাতে সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে৷
এমন পরিস্থিতিতে রিপোর্টটি প্রকাশিত হল, যখন স্বাস্থ্য খাতে প্রতি বছর অতিরিক্ত চাহিদা পূরণে ব্রিটিশ সরকারের ওপর চাপ অব্যাহত রয়েছে৷
১৩ নভেম্বর'২০১৩
ব্রিটেনে স্বাস্থ্য খাতে বাজেট কাটায় ২০ হাজার নার্স বেকার - ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস