ব্র্যাক ‘কুমন’ -এর মোহাম্মদপুর সেন্টারের কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ এএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
জাপানিজ শিক্ষা পদ্ধতি ‘কুমন’ -এর মোহাম্মদপুর সেন্টারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ৬ জুলাই সেন্টারের উদ্বোধন করলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং উদ্যোক্তা আরিফা জেসমিন কনিকা ।
এ সেন্টারটি বাংলাদেশে কুমনের ১০ম সেন্টার হিসেবে কার্যক্রম শুরু করেছে।
এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্র্যাকের ডিরেক্টর, বি কে এল এবং চীফ ফিনান্সিয়াল অফিসার তুষার ভৌমিক, জাপানের ব্র্যাক কুমন ইন্সিটিটিউট অব এডুকেশন কোম্পানি লিমিটেডের এভিপি ইউসুকে সুগাওয়া, ব্র্যাক কুমন লিমিটেডের হেড নেহাল বিন হাসান, বনশ্রী সেন্টারের ইন্সট্রাক্টর মাসুমা তালুকদার তিন্নি, মোহাম্মদপুর সেন্টারের ইন্সপেক্টর ফারহানা জাহানসহ ব্র্যাক কুমন লিমিটেড এবং ব্র্যাক এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আরিফা জেসমিন কনিকা বলেন,বাচ্চাদের গণিত ও ইংরেজি কারিকুলামে দক্ষ করে তোলার পাশাপাশি একবিংশ শতাব্দীর গুরুত্বপূর্ণ স্কিল ক্রিটিকাল থিংকিং, ইমোশনাল ইন্টেলিজেন্স ও প্রবলেম সল্ভিং এর মত গুরুত্বপূর্ণ স্কিল নিয়ে কাজ করে জাপানিজ আফটার স্কুল সেল্ফ লার্নিং মেথড 'কুমন'।
কনিকা বলেন বিংশ শতাব্দীতে পৃথিবীর চালিকাশক্তি ছিল বিজ্ঞান। একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের পাশাপাশি তথ্য প্রযুক্তিও এখন চালকের আসনে অধিষ্ঠিত হয়েছে। ৩-১৬ বছর বয়সী বাচ্চাদের জন্য ডিজাইন করা কুমন মেথড এর মাধ্যমে শিশুদের যৌক্তিক ও গাণিতিক বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে যা পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপুর্ণ অবদান রাখবে।
তিনি বলেন আমাদের শিশুরা যেন একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে ব্র্যাক কুমন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি জানান আইসিটি বিভাগের উদ্যোগে ইতোমধ্যে নাটোর জেলার সিংড়া উপজেলায় সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজ এর শেখ রাসেল ডিজিটাল ল্যাবে কুমন শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছে। চলতি বছরের মধ্যে আইসিটি বিভাগের অধীন আরো ৬টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এ পদ্ধতি চালু করা হবে।
এছাড়া এ বিভাগের ইডিসি প্রকল্পের আওতায় ৩০০টি ল্যাবে জাপানী এই শিক্ষা পদ্ধতি চালু করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে প্রয়োজন স্মার্ট সিটিজেন। আর স্মার্ট সিটিজেনের জন্য প্রয়োজন স্মার্ট ভবিষ্যৎ প্রজন্ম। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ব্রাক কুমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মোহাম্মদপুর সেন্টার সহ বর্তমানে ঢাকায় ব্র্যাক কুমনের ১০ টি সেন্টার এর কার্যক্রম অব্যাহত আছে। ২০২৫ সালের মধ্যে পুরো বাংলাদেশে সর্বমোট ৫০ টি সেন্টার খোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ব্র্যাক কুমন কর্মকর্তারা।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


