৮৪ বছর পর ফিনিশ লাইব্রেরিতে ফিরলো বইটি
অনন্ত বাশির | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ৩০ মে ২০২৪ বৃহস্পতিবার
স্যার আর্থার কোনান ডয়েলের ‘রিফিউজিস’ বইয়ের প্রচ্ছদ।
ফিনল্যান্ডের হেলসিঙ্কির একটি লাইব্রেরি থেকে ধার করা হয়েছিল একটি বই। ৮৪ বছর পর সেই বই ফিরলো তার পুরোনো ঠিকানায়। বুধবার একজন গ্রন্থাগারিক এএফপিকে একথা জানিয়েছেন।
স্যার আর্থার কোনান ডয়েলের ‘রিফিউজিস’ বইয়ের একটি ফিনিশ অনুবাদ হেলসিঙ্কি সেন্ট্রাল লাইব্রেরি প্রধান ডেস্কে গ্রন্থাগারিক হেইনি স্ট্র্যান্ড গ্রহণ করেন।
স্ট্র্যান্ড বলেন, বইটি নেয়া হয়েছিল ১৯৩৯ সালের ২৬ ডিসেম্বর।
স্ট্র্যান্ড জানান, তিনি এতদিনের পুরোনো কোনো বকেয়া বই কখনো ফেরত পাননি। যে ব্যক্তি আনন্দের সাথে বইটি ফেরত দিয়েছিলেন এবং মূল গ্রহীতার মধ্যে কি সম্পর্ক তা জানা যায়নি।
স্ট্র্যান্ড বলেন, সাধারণত এই ধরনের বই ধার নেবার পর নির্ধারিত তারিখের কয়েক দশক পরে ফেরত দেয়া হয়। লোকেরা মৃত আত্মীয়দের জিনিসপত্র নাড়াচাড়া করতে গিয়ে তার মধ্যে কখনো কখনো অনেক বছর আগের ধার নেয়া বই খুঁজে পান। অনেকে বই খুঁজে পেয়ে লাইব্রেরিতে ফেরত দিয়ে যান।
স্ট্র্যান্ড উল্লেখ করেন, ‘রিফিউজিস’ বইটির বিলম্বিত প্রত্যাবর্তনের একটি সম্ভাব্য ব্যাখ্যা ছিল যে, ১৯৩৯ সালের নভেম্বরে সোভিয়েত ইউনিয়নের ফিনল্যান্ড আক্রমণের এক মাস পরে বইটি ফেরত দেবার নির্ধারিত তারিখটি পড়েছিল। তাই হয়তো গ্রহীতা ফেরত দেবার সুযোগ পাননি।
ফিনল্যান্ড এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে তথাকথিত শীতকালীন যুদ্ধ ১৯৪০ সালের মার্চ পর্যন্ত চলেছিল, পরে ফিনল্যান্ডের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
স্যার আর্থার কোনান ডয়েলের ‘রিফিউজিস’ বইটি একটি ঐতিহাসিক উপন্যাস যা ১৮৯৩ সালে প্রকাশিত এবং ১৭ শতকের ফ্রান্সের পটভূমিতে তৈরি।
স্ট্র্যান্ডের মতে, গ্রন্থাগার বইটির ১৯২৫ সালে প্রকাশিত একটি সংস্করণ জনসাধারণের জন্য আবার উপলব্ধ করতে পারে কারণ এটি খুব ভালো অবস্থায় পাওয়া গেছে। পুরনো বইয়ের মান নতুন বইয়ের তুলনায় অনেক ভালো।
সূত্র : গালফ নিউজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী



