ভারতের বিপক্ষে অপরিবর্তিত একাদশ পাকিস্তানের
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৮ এএম, ২ সেপ্টেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনে আর ঘণ্টা পাঁচেক পরেই ভারতের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। শনিবার (২ সেপ্টেম্বর) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
ভারতের বিপক্ষে ম্যাচ শুরুর প্রায় ১৯ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করেছে দ্য গ্রিন ম্যানরা। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে এখন ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা নতুন কোনো বিষয় না। তবে বড় ইভেন্টের আগে নেপালের বিপক্ষে এমন ঘটনা প্রথমবারের মতো ঘটায় বাবর আজমের দল। ম্যাচের প্রায় ১৮ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করা হয়েছিল। এবার চিরপ্রতিদ্বন্দ্বী রোহিত-কোহলিদের বিপক্ষেও একই কাজ করেছে পাকিস্তান।
নেপালের বিপক্ষে পাকিস্তানের অগ্রিম একাদশ ঘোষণায় চমক থাকলেও, সেটি স্বাভাবিকভাবেই বিবেচনা করা হয়েছে। তবে এবার ভারতের বিপক্ষেও সাহস দেখালো বাবর বাহিনী। রোহিতদের বিপক্ষে অপরিবর্তিত অর্থাৎ আগের ম্যাচের একই একাদশ নিয়েই মাঠে নামবে পাকিস্তান।
আগের ম্যাচে অধিনায়ক বাবর আজম ও ইফতিখার আহমেদের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ৩৪২ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০৪ রানেই গুটিয়ে যায় নেপাল। ফলে ২৩৮ রানের বড় জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করে পাকিস্তান।
এদিকে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসবে আইসিসির মেগা ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপ। এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই বিবেচনা করছে মহাদেশীয় দলগুলো। তাই এই নিশ্চিতভাবে টুর্নামেন্টকে ‘ড্রেস রিহার্সাল’ হিসেবেই নিচ্ছে ভারত। এই ম্যাচে পাকিস্তান একাদশ দিলেও এখনও দেয়নি ভারত।
এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। থেমে থেমে কিংবা দীর্ঘ সময় বৃষ্টি হতে পারে এই ম্যাচে।
ভারতের বিপক্ষে পাকিস্তানের একাদশ :
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











