ভারতের বিপক্ষে আজই সিরিজ জয়ের লক্ষ্য টাইগ্রেসদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৩ এএম, ১৯ জুলাই ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর মাত্র একটি জয় পেলেই ভারতের বিপক্ষে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জয়ের নজির গড়বে টাইগ্রেসরা।
সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে আজ বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রথম ওয়ানডেতে ভারতকে বৃষ্টি আইনে ৪০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এই ফরম্যাটে ভারতের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ নেয় নিগার সুলতানার জ্যোতির দল।
বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘ওয়ানডেতে প্রথমবার ভারতকে হারানোর স্বাদ পেয়েছি আমরা। এর আগে তাদের বিপক্ষে টি-টোয়েন্টিতে জিতেছি আমরা। মিরপুরেই জয় এসেছে। আমি মনে করি, এই জয় ইতিহাসের অংশ। আমরা নিজেদের আরও ভালোভাবে গড়ে তুলে নতুন ইতিহাস সৃষ্টি করতে চাই।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন পর ওয়ানডেতে জয় পাওয়া সত্যিই আনন্দদায়ক। এটি দলের জন্য এবং আমাদের দেশের জন্য একটি যুগান্তকারী অর্জন। নিশ্চিতভাবে এই জয় ভবিষ্যতে আরও ভালো খেলতে আমাদের উৎসাহিত করবে।’
বৃষ্টির কারণে প্রথম ওয়ানডেটি ৪৪ ওভারে অনুষ্ঠিত হয়। ৪৩ ওভারে ১৫২ রানে অলআউট হয় বাংলাদেশ। অল্প পুঁজির পরও বোলিং বৈচিত্র্যের কারণে প্রতিপক্ষকে আটকানো সম্ভব হয়েছে। ৩৫ দশমিক ৫ ওভারে ভারতকে ১১৩ রানে গুটিয়ে দেয় বাংলাদেশের বোলাররা।
দলের পক্ষে সর্বোচ্চ উইকেট নেন পেসার মারুফা আক্তার। ২৯ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি। মারুফার বোলিং নৈপুন্যের সামনে মুখ থুবড়ে পড়ে ভারতের বিশ্বমানের ব্যাটিং লাইন।
জ্যোতি বলেন, ‘দলীয় সংগ্রহ স্বল্প থাকায় আমরা শুরুতেই উইকেট পেতে মরিয়া ছিলাম। শুরুতে উইকেট শিকার সবসময় বাড়তি আত্মবিশ্বাস দেয়। জানতাম, তারা ব্যাটিংয়ে বেশি নির্ভরশীল। কোচ আমাদের বলেছিলেন, পাওয়ারপ্লেতে আমাদের উইকেট পেতে হবে। আমরা তাদের চাপে রাখতে চেয়েছি।’
তিনি আরও বলেন, ‘ভারতের প্রধান ব্যাটার স্মৃতি মান্ধানা এবং হরমনপ্রীত কৌর। তাদের আউট করার পর বাকি ব্যাটাররা ভালো করতে পারেনি।’
মারুফার বোলিংয়ের প্রশংসা করেছেন জ্যোতি। ভারতীয় ব্যাটিং লাইন আপে আবারও মারুফা ধ্বস নামাবেন আশা করছেন জ্যোতি।
অধিনায়ক বলেন, ‘মাঝে মাঝে অসাধারণ পারফরমেন্স করেছেন মারুফা। নতুন এবং পুরানো বলে ভাল বোলিং করেছেন। নিজের বোলিং নিয়ে খুব বেশি ভাবেন না তিনি এবং অতিরিক্ত কিছু করেননি। দলের প্রয়োজনে বোলিং করতে চান ও নিজের শক্তিকে কাজে লাগান তিনি। এটা আমাদের সাহায্য করে। নতুন বলে তার স্বাভাবিক ইনসুইংয়ের বিপক্ষে প্রতিপক্ষে ব্যাটারদের সংগ্রাম করতে হয়েছে।’
বাংলাদেশের ব্যাটিংয়ে আরও উন্নতি চান দলের কোচ হাসান তিলকরত্নে। তিনি বলেন, প্রতি ম্যাচে বিশেষ করে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে একই ধরণের ভুল করা যাবে না।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




