ভারতের বিপক্ষে জয়ের পুরস্কার পাবেন টাইগ্রেসরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ এএম, ১৭ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেট দল যখন বড় কিছু অর্জন করে, তখন ক্রিকেটাররা বোনাস বা পুরস্কার পেয়ে থাকেন। ক্রিকেটারদের মাঠের লড়াইয়ের অবদানকে সবসময় বড় করে দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার নিজেদের পারফরম্যান্সের জন্য পুরস্কার পেতে যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট দল।
রোববার (১৬ জুলাই) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের ইতিহাসের অন্যতম বড় জয়ের দেখা পেয়েছে টাইগ্রেসরা। এশিয়ার পরাশক্তি ভারতের মেয়েদের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত লো-স্কোরিং ম্যাচে ৪০ রানের ব্যবধানে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
ভারতের মেয়েদের বিপক্ষে প্রথমবারের ওয়ানডে ফরম্যাটে জিতে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকরা। এমন জয় উপলক্ষে কিছু না কিছু পুরস্কার পাবেন নারী দলের ক্রিকেটাররা। গণমাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরি সুজন।
গতকাল হোম অব ক্রিকেটে ম্যাচ শেষে সাংবাদিকদের সুজন বলেন, 'আপনারা জানেন বোর্ড সভাপতি দেশের বাইরে আছেন। অবশ্যই কিছু না কিছু থাকবে। সচরাচর জিতলে এমনিতেই বোনাস থাকে। আর এ ধরনের জয়েতো অবশ্যই (বিশেষ কিছু) থাকবে আশা করি।'
বিসিবির এই কর্মকর্তা আরও যোগ করেন, 'অবশ্যই এটা বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য একটা বড় জয়। আমাদের মেয়েদের একটা আক্ষেপ ছিল তারা এখানে নিয়মিত খেলা পাচ্ছে না। সেটাও হয়েছে, সাথে ভারতের বিপক্ষে একটা জয়ও হয়েছে। আমরা এশিয়া কাপে তাদের হারিয়ে শিরোপা জিতেছি, সেটা ছিল টি-টোয়েন্টি। সে হিসেবে ওয়ানডেতে জয়টা আমাদের জন্য অন্যতম স্মরণীয় মুহূর্ত।'
এদিকে দীর্ঘ ১১ বছর পর মিরপুর শের-ই বাংলায় খেলতে নেমে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে টাইগ্রেসরা। তবে ওয়ানডে সিরিজ জিততে চান নারী ক্রিকেটাররা। তাই সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও এখনই আত্মতুষ্টিতে ভুগতে নারাজ নিগার সুলতানা জ্যোতি। সিরিজ জয়ের পরেই উল্লাস করতে চান বাংলাদেশের অধিনায়ক।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র





