ভারতের বিপক্ষে সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ২৬ জুন ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৯ জুলাই থেকে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ভারত ও বাংলাদেশ নারী দলের সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর হবে তিন ম্যাচের ওয়ানডে। এই দুই সিরিজের জন্য টাইগ্রেসদের দল ঘোষনা করেছে বিসিবি।
দুই সিরিজের জন্যই ঈদের পর শুরু হওয়া ক্যাম্পের যোগ দেবেন ২০ জন ক্রিকেটার। নতুন দায়িত্ব নেয়া দুই নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন ও সজল চৌধুরীর দেয়া স্কোয়াডে ঠাঁই হয়নি ছন্দে না থাকা অভিজ্ঞ পেসার জাহানারা ও ব্যাটার রুমানা আহমেদের। তবে এক সিরিজ পর ফিরেছেন অভিজ্ঞ সালমা খাতুন।
শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে পারেননি জাহানারা। প্রথম ম্যাচে ৩৫ রান দিয়ে নেন ১ উইকেট। পরের ম্যাচে ৪ ওভারে ৪৭ রান খরচ করে পান এক উইকেট। শেষ ম্যাচেও মার খেয়েছেন। ৪৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
গত ৮ জুন নারী দলের নির্বাচক হিসেবে দায়িত্ব নেন সাজ্জাদ ও সজল। ভারতের বিপক্ষে সিরিজের দল তারাই করেছেন। তবে নতুন দায়িত্ব নেয়ার কথা বলে কোন ব্যাখ্যা দিতে চাইলেন না তারা।
জাহানারা না থাকলেও ফিরেছেন সালমা। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে বাদ পড়েছিলেন তিনি। সালমা প্রাথমিক দলে জায়গা পেয়ে মূল দলে আসার পরিস্থিতি তৈরি করলেন। তবে সেই সুযোগ হলো না রুমানার। এক সময় মেয়েদের দলের ব্যাটিংয়ে বড় ভরসা রুমানা নিজেকে হারিয়ে খুঁজছেন। শ্রীলঙ্কা সফরের পর এবার ভারতের বিপক্ষে ২০ জনের প্রাথমিক দলে নেই তিনি।
ভারতের বিপক্ষে ৯, ১১ ও ১৩ জুলাই খেলবে টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ১৬, ১৯ ও ২২ জুলাই হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। ওয়ানডে সিরিজ উইমেন্স সুপার লিগের অংশ। সবগুলো ম্যাচই হবে মিরপুরে।
বাংলাদেশে নারী দলের প্রাথমিক স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোশতারি, মুরশিদা খাতুন, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানি, রিতু মনি, সালমা খাতুন, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, ফাহিমা খাতুন।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




