ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:০৭:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামছে বাঘিনীরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ এএম, ১৩ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হোয়াইটওয়াশ এড়ানো মিশনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী দল। 

মিরপুরে ম্যাচটি শুরু হবে আজ বৃহস্পতিবার দুপুর ২টায়।

প্রথম ম্যাচে সহজে হার মানলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে লাড়াই করেছে টাইগ্রেসরা। বোলারদের নৈপুন্যে ভারতের মেয়েদের মাত্র ৯৫ রানে অল-আউট করেও ব্যাটিং ব্যর্থতায় হারই সঙ্গি হয়েছে বাংলাদেশের।
তৃতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়াতে চায় নিগার সুলতানার দল। সর্বোচ্চ দিয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতেই মাঠে নামছে তারা। 

এদিকে, প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ বাগিয়ে নিয়েছে ভারত। শেষ ম্যাচেও সেই ধারা অব্যাহত রাখতে চায় সফরকারীরা।