ভারতের বিপক্ষে হ্যাটট্রিক জয় পেল না টাইগ্রেসরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫০ পিএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
নারী এশিয়া কাপের মঞ্চে ভারতের বিপক্ষে দারুণ একটা হাতছানি ছিল বাংলাদেশের সামনে। ভারতকে হারালেই দলটির বিপক্ষে এশিয়া কাপের মঞ্চে হ্যাট্রিক জয় পেয়ে যেত টাইগ্রেসরা। কিন্তু হতাশার পারফরম্যান্সে ভারতের বিপক্ষে ৫৯ রানের হার দেখেছে বাংলাদেশ।
এদিন টসে জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৯ রানের স্কোর দাঁড় করায় ভারত। এই রান তাড়া করতে হলে রেকর্ড গড়তে হতো টাইগ্রেসদের। তবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০০ রানের বেশি করতে পারেনি।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে অধিনায়ক জ্যোতি ছাড়া সবাই ১০০ এর কম স্ট্রাইক রেটে রান তুলতে পেরেছে। ওভারপ্রতি আট করে লাগা ম্যাচে ইনিংসগুলো হতাশার। টাইগ্রেসদের পক্ষে দুই ওপেনারই বিশ রানের কোটা পেরিয়েছিলেন।
এরমধ্যে ফারজানা ৩০ রান করতে খেলছেন ৪০ বল। অন্যদিকে মুর্শিদার ২১ রান আসে ২৫ বলে। এ ছাড়া রুমানা রানের খাতা খোলার আগেই বিদায় নেন। রিতু ৪ রান করতে খেলেন পাক্কা ১২ বল। একমাত্র জ্যোতি ২৯ বলে ৩৬ রান করেন।
এর আগে ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার ব্যাট হাতে ঝড় তোলেন। শেফালি ভার্মা ৪৪ বলে ৫ চার ও ২ ছয়ে করেন ৫৫ রান। অধিনায়ক স্মৃতি মান্দানার ব্যাট থেকে আসে ৪৭ রান। তিনে নেমে জেমিমাহ রদ্রিগেজ ২৪ বলে করেন ঝড়ো ৩৫ রান। টাইগ্রেসদের পক্ষে রুমানা ২৭ রানের বিনিময়ে ৩ উইকেট নেন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











