ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ০:৩৭:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

ভারতে দুই বছর কারাভোগ: দেশে ফিরল ১৯ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবৈধপথে ভারতে যাওয়ার অপরাধে দুই বছর কারাভোগের পর ১৯ বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। রবিবার (২১ ডিসেম্বর) রাতেই সকল অনুষ্ঠানিকতা শেষে তরুণ-তরুণীদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তারা হলেন- মরিয়ম খাতুন (২০), ফাতিমা আক্তার (২২), খাদিজা পারভিন (২৩), সোনিয়া বেগম (২৩), শেফালি খাতুন (৩০), শারমিন খাতুন (২১), রিমা বেগম (১৮), তানিয়া খানম (২০), রহিমা খাতুন (২১), নাসরিন (১৯), বিউটি খাতুন (২০), রুনা বেগম (২১), রোমেনা খানম (২২), শিল্পী বেগম (২৩), আসমা (২০), পলি খানম (২২), আফরোজা খাতুন (২৩), আজাদুল ইসলাম (২১) ও রুবেল রানা (২৩)।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন উদ্দিন জানান, ভালো কাজের আশায় দালালের খপ্পড়ে পড়ে গত আড়াই বছর আগে অবৈধপথে ভারতে যায় তারা। ভারতের মুম্বাই শহরে গৃহকর্মীর কাজ করার সময় সেখানকার পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। আদালত তাদের দুই বছরের সাজা দেন।

সাজার মেয়াদ শেষে সেখান থেকে রেসকিউ ফাউন্ডেশন নামক একটি এনজিও সংস্থা তাদের মুক্ত করে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে রোববার রাতে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে এনজিও সংস্থা রাইটস যশোর ৫ জন ও জাস্টিস এন্ড কেয়ার ১৪ জনকে গ্রহণ করেছে।

-জেডসি