ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১০:৫৫:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

ভারতে স্কুলের মেঝেতে ঘুমাচ্ছেন শিক্ষিকা, পায়ে ম্যাসাজ করছে ছাত্র

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ১২ অক্টোবর ২০২৪ শনিবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের জয়পুর! সেখানের একটি স্কুলের ভিডিও ইতোমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। সেই সাথে, সাধারণ মানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছে।

কারণ- শিক্ষিকা স্কুলের শ্রেণিকক্ষে উল্টো হয়ে শুয়ে আরাম করছেন। বলা যায়, শ্রেণিকক্ষে মেঝে বিছানায় পরিণত করে। এরপর-ই তিনি ছাত্রদের আদেশ দেন, তার পা মালিশ করে দেয়ার জন্য।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে দেখা যায়, একজন নারী ক্লাসরুমের একটি টেবিলে বসে আছেন। ক্যামেরা ঘুরলে দেখা মিলবে, একজন শিক্ষিকাকে মুখ নিচু করে শুয়ে থাকতে।

অন্যদিকে, একজন ছাত্র শিক্ষকের পিছনে দাঁড়িয়ে আছে। শিক্ষিকার পা ম্যাসেজ করছে। এদিকে, অন্য একজন ছাত্র ম্যাসেজিং ছাত্রটিকে ধরে রেখেছে যাতে সে পড়ে না যায়।

এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অচিরেই, সেই শিক্ষিকা-কে চাকরি থেকে পদচ্যুত করার জন্য দাবি জানাচ্ছে জয়পুরের জনগণ।