ভারত: নৌবাহিনীতেও নারীদের স্থায়ী কমিশনড পদে নিয়োগের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৬ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার
সেনাবাহিনীতে নারীদের স্থায়ী কমিশনড পদে নিয়োগের জন্য আগেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার ভারতীয় নৌবাহিনীতেও সেই একই নিয়োগ ব্যবস্থা চালু করার কথা বলল শীর্ষ আদালত। খবর আনন্দবাজার পত্রিকা
আজ মঙ্গলবার একটি ঐতিহাসিক রায়ে শীর্ষ আদালত জানিয়ে দেয়, ভারতীয় নৌবাহিনীতে নারী অফিসাররাও পুরুষদের সমকক্ষ। লিঙ্গবৈষম্য না রেখে পুরুষ ও নারী অফিসারদের সঙ্গে একই রকম আচরণ করা উচিত বলেও কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন বিচারপতিরা।
এ দিন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এ নিয়ে রায় দিতে গিয়ে বলে, যে সব নারীরা দেশের সেবা করছেন তাদের স্থায়ী কমিশনড পদে নিয়োগ না করা হলে, তা চরম অবিচার হবে। এ নিয়ে তিন মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের মতে, নৌবাহিনীতে নারীদের স্থায়ী ভাবে নিয়োগের ক্ষেত্রে কোনও লিঙ্গবৈষম্য থাকতে পারে না।
চলতি বছর ফেব্রুয়ারি মাসেই সেনাবাহিনীতে নারীদের স্থায়ী নিয়োগের ব্যবস্থা কার্যকর করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সে সময় বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি অজয় রাস্তোগির ডিভিশন বেঞ্চই জানিয়ে দেয়, সেনাবাহিনীতে নারীদের নিয়োগ একটি প্রগতিশীল পদক্ষেপ। এ নিয়ে কোনওরকম বৈষম্য চলবে না। এ দিন নৌবাহিনীর ক্ষেত্রেও সেই রায়ের ব্যতিক্রম হয়নি।
শীর্ষ আদালতের মতে, নারী অফিসারদের নিয়োগের ক্ষেত্রে বিধিনিষেধ সরে গেলে পুরুষ ও নারীর আরও কোনও ভেদাভেদ থাকবে না।
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











