ভাষা শহীদদের প্রতি টাইগ্রেসদের শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
সময়ের সঙ্গে ব্যস্ততা বেড়েছে বাংলাদেশের নারী ক্রিকেটারদেরও। এই মুহূর্তে নারী দলের সদস্যরা ব্যস্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে। দূর দেশে থাকলেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঠিকই ছুঁয়ে গেছে নিগার সুলতানা জ্যোতি-জাহানারা আলমদের।
আজ ২১ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলাকে রক্ষা করতে প্রাণ দিয়েছেন বাংলার বীর সন্তানরা। মাতৃভাষার অধিকার রক্ষার দাবিতে রাজপথে নেমে তৎকালীন পাকিস্তানি সৈনিকদের গুলিতে প্রাণ হারান শ্রদ্ধেয় সালাম, রফিক, জব্বার, বরকত, শফিকসহ আরও অনেকে।
সেই থেকে ২১ ফেব্রুয়ারিকে বিশেষভাবে স্মরণ করে আসছে বাঙালি জাতিরা। অবশেষে ১৯৯৯ সালের জাতিসংঘের সভায় সিদ্ধান্ত শেষে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বের বুকেই বিশেষভাবে পালন করা হয়ে আসছে।
যে শহীদদের রক্তের বিনিময়ে প্রাণের এই ভাষা পাওয়া গেছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ নারী জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, জাহানারা আলম।
নিগার সুলতানা নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাষা সৈনিকদের সম্মান জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ...সকল ভাষা শহিদ ও ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।’
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা











