গ্রাস প্রকল্প উদ্বোধন করলেন চক্রী
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:২৫ এএম, ২ জুন ২০১৮ শনিবার
সফররত থাই রাজকুমারী মাহা চক্রী সিরিনধরন চট্রগ্রাম মহানগরীতে ভূমিধস ও পাহাড় ধস প্রতিরোধে নগরীর টাইগার পাস এলাকায় আজ বুধবার ভেটিভার গ্রাস ডেভেলপমেন্ট পাইলট প্রকল্পের উদ্বোধন করেছেন।
থাই রাজকুমারীর উদ্বোধন করা এ প্রকল্পটি সম্প্রতি চট্রগ্রাম সিটি কপোর্রেশনের (সিসিসি) সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে থাইল্যান্ড ও বাংলাদেশ যৌথভাবে বাস্তবায়ন করবে।
বাংলাদেশের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সহযোতিায় ‘বাংলাদেশ-থাইল্যান্ড ভেটিভার গ্রাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’ শিরোনামে একটি নতুন পরিবেশ সংরক্ষণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। মাহা চক্রী ভেটিভার গ্রাস ডেভেলপমেন্ট পাইলট প্রকল্প এলাকাটি পরিদর্শন শেষে টাইগারপাসের মিতাপাহাড়ে একটি ভেটিভার গাছের চাড়া রোপণ করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্রগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাসির উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত পনপরম সুবন্যাপনাজে বক্তব্য রাখেন। ভেটিভার গ্রাস আবিষ্কারক বুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম অনুষ্ঠানে চার মিনিটের একটি পাওয়ার পয়েন্ট প্রদর্শন করেন।
আনিসুল ইসলাম মাহমুদ পরিবেশ রক্ষায় বাংলাদেশের সঙ্গে এক সাথে কাজ করতে থাইল্যান্ড সরকারের প্রতি আহবান জানান।
তিনি বলেন, আমরা দেশের উন্নয়নের জন্য ইতোমধ্যেই কাজ করছি এবং বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে দেশকে মধ্য আয়ের দেশে রুপান্তরিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে সিসিসি মেয়র আ জ ম নাসির উদ্দিন বলেন, বাংলাদেশে এ ধরনের ভাটিভার গ্রাসের উন্নয়ন এটিই প্রথম। এ প্রকল্প ব্যাপক কর্মসূচি নারীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করবে।
তিনি বলেন, প্রকল্পের ফল ইতিবাচক হলে নগরীতে পাহাড় ধস ও জলবদ্ধতা নিরসনে সহায়ক হবে। সিটি মেয়র প্রকল্পে সহায়তা করার জন্য থাইল্যান্ডের সাইপাটনা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত বলেন, আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে।
এর আগে থাই রাজকুমারীর সম্মানে উপজাতি নৃত্য পরিবেশন করা হয়। থাই রাজকুমারী চট্রগ্রামের প্রত্নত্বত্ত জাদুঘরও পরিদর্শন করেন।
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী



