ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৯:৫০:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

মনোনয়ন ফরম নিয়েছেন শিরীন শারমিন

আপডেট: ১১:০৩ এএম, ১৬ নভেম্বর ২০১৩ শনিবার

Shirin-Sharmin-Chowdhuryমামুন চৌধুরী, স্টাফ করেসপন্ডেন্ট. উইমেননিউজ২৪.কম নোয়াখালী থেকে : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আগামী দশম জাতীয় সংসদের নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়নপত্র কিনেছেন৷ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন৷ স্পিকারের পক্ষে ১৪ নভেম্বর চাটখিল উপজেলা চেয়ারম্যান হাছান আহম্মদ, সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান আ. ফ. ম বাবু, চাটখিল উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ আহম্মদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ মনোনয়নপত্র কিনেছেন৷ নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনে সম্মেলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এইচ এম ইব্রাহিমসহ আরো অনেকে মনোনয়নপত্র কিনেছেন৷ তবে স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরা মনে করছেন ড. শিরীন শারমিন চৌধুরীই আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনে আওয়ামীলীগের পক্ষে দলীয় মনোনয়ন পাবেন৷ এর আগে শিরীন শারমিন চৌধুরী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন৷ সমপ্রতি তাঁকে জাতীয় সংসদের স্পিকার নিযুক্ত করা হয়৷ তিনি বাংলাদেশের প্রথম নারী স্পিকার৷ ১৬ নভেম্বর'২০১৩