ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৮:০৩:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

মন্ত্রীদের শুভেচ্ছায় সরকারি কর্মকর্তাদের বিজ্ঞাপনে রুল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৩ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদের সদস্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শুভেচ্ছা জানিয়ে সরকারি কর্মকর্তাদের বিভিন্ন গণমাধ্যমে দেয়া বিজ্ঞাপন নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে আদালত।  একই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব, জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

এর আগে রবিবার জনগণের ট্যাক্সের টাকায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শুভেচ্ছা জানিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে মানবাধিকার সংগঠন এইচআরপিবির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়াসহ চারজন আইনজীবী হাইকোর্টে রিটটি দায়ের করেন।


-জেডসি