মহিলাবিষয়ক অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি
চাকরি ডেস্ক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০৭:০৮ পিএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার
মহিলাবিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ছয় পদে নিয়োগ পাবেন ১০ হাজার ৯৯৩ জন। আগ্রহী যোগ্য প্রার্থীরা দরখাস্ত করতে পারেন।
চাকরির পদসমূহ : উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদে দুজন, অফিস সহকারী-কাম কম্পিউটার অপারেটর পদে দুজন, ফিল্ড সুপারভাইজার ১২৮ জন, জেন্ডার প্রমোটার ১ হাজার ৯৫ জন, সংগীত শিক্ষক পদে ৪ হাজার ৮৮৩ জন এবং আবৃত্তি/কণ্ঠশীলন শিক্ষক পদে ৪ হাজার ৮৮৩ জনকে নেওয়া হবে।
চাকরির ধরন : প্রকল্প মেয়াদকালের জন্য অস্থায়ী ভিত্তিতে এসব নিয়োগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা : উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদে আবেদনের জন্য দ্বিতীয় শ্রেণির স্নাতক (কমার্স) ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী-কাম কম্পিউটার অপারেটর পদে দ্বিতীয় শ্রেণির স্নাতক ও ফিল্ড সুপারভাইজার পদে দ্বিতীয় শ্রেণির স্নাতক হতে হবে। থাকতে হবে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা। জেন্ডার প্রমোটার পদে এইচএসসি এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাওয়া হয়েছে কম্পিউটারে মাইক্রোসফট অফিস চালনার দক্ষতা। এইচএসসি এবং সংগীত ও আবৃত্তি বিষয়ে ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে সংগীত শিক্ষক এবং আবৃত্তি/কণ্ঠশীলন শিক্ষক পদে। সংশ্লিষ্ট বিষয়ে থাকতে হবে ১ বছরের কাজের অভিজ্ঞতা। শিক্ষক পদ দুটিতে মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ১৯ অক্টোবর ২০১৮ তারিখে সব পদে বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের নিয়ম : সাদা কাগজে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান বা যোগাযোগের ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, বৈবাহিক অবস্থা ও মোবাইল নম্বর উল্লেখ করে আবেদনপত্র তৈরি করতে হবে। সঙ্গে প্রকল্প পরিচালক, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প শিরোনামে অগ্রণী ব্যাংক লিমিটেড, নিউ ইস্কাটন শাখা, ঢাকার অনুকূলে ১০০ টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট এবং ১০ টাকা মূল্যের ডাকটিকিটসহ নিজ ঠিকানাসংবলিত ৯ বাই ৪ সাইজের অব্যবহূত ফেরত খাম সংযুক্ত করতে হবে। আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে পাঠাতে হবে প্রকল্প পরিচালক, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প, বাংলাদেশ শিশু একাডেমি, দোয়েল চত্বর, শাহবাগ, ঢাকা বরাবর। খামের ওপর ডান পাশে পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। চাকরিরতদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
পরীক্ষা পদ্ধতি : মহিলাবিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব স্থাপন’ প্রকল্পের কর্মকর্তারা জানান, নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে হবে তা এখনো নির্ধারিত হয়নি। আবেদনকারীর সংখ্যা বিবেচনায় লিখিত বা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে।
বেতন-ভাতা : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদে ১০২০০-২৪৬৮০ টাকা স্কেলে, অফিস সহকারী-কাম কম্পিউটার অপারেটর পদে ৯৩০০-২২৪৯০ টাকা স্কেলে, ফিল্ড সুপারভাইজার পদে চুক্তিভিত্তিক মাসে ১৫৬৫০ টাকা, জেন্ডার প্রমোটার পদে দৈনিক ১০০০ টাকা, সংগীত শিক্ষক এবং আবৃত্তি বা কণ্ঠশীলন শিক্ষক পদে দৈনিক ৫০০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ : ১৯ অক্টোবর ।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য


