মাইগ্রেনের কারণ হতে পারে যে ৫ খাবার
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০২ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
অনেক কিছুই রয়েছে যা মাইগ্রেনের সমস্যাকে বাড়িয়ে তোলে। আমরা যা খাই বা পান করি সেগুলোও মাইগ্রেন বাড়াতে ভূমিকা রাখতে পারে। মাইগ্রেন রিসার্চ ফাউন্ডেশনের মতে, কিছু খাবারের কম্বিনেশন রয়েছে যা মাইগ্রেন বাড়ায়। তবে নির্দিষ্টভাবে কোনগুলো তা বলা কঠিন। সাধারণ কিছু খাবার রয়েছে যা মাইগ্রেনের সমস্যাকে বাড়িয়ে দেয়। চলুন জেনে নেওয়া যাক, কোন খাবারগুলো মাইগ্রেনের সমস্যাকে বাড়াতে ভূমিকা রাখে-
ক্যাফেইন
অতিরিক্ত ক্যাফেইন গ্রহন মাইগ্রেইনের সমস্যাকে বাড়াতে পারে। আমেরিকান মাইগ্রেন ফাউন্ডেশনের মতে, ক্যাফেইন আসন্ন মাইগ্রেনের আক্রমণ থেকে রক্ষা করতে পারে। এটি মাথা ব্যথারও উপশম ঘটায়। তবে এসব অতিরিক্ত গ্রহণ করলে তা মাইগ্রেনের কারণ হতে পারে। চা, কফি, চকোলেট জাতীয় খাবারে ক্যাফেইন থাকে।
কৃত্রিম মিষ্টি
অনেক প্রক্রিয়াজাত খাবারে কৃত্রিম মিষ্টি থাকে। এগুলো চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এইগুলো বিভিন্ন খাবার বা পানীয়তে পাওয়া যায়। এই ধরনের মিষ্টি মাইগ্রেনের কারণ হতে পারে। বিশেষত অ্যাস্পার্টাম মাইগ্রেনকে ট্রিগার করে বলে মনে করা হয়।
অ্যালকোহল
মাইগ্রেনকে ট্রিগার করে এমন খাবারের মধ্যে অ্যালকোহল অন্যতম। একটি সমীক্ষা অনুসারে, মাইগ্রেনে আক্রান্ত ৩৫% এরও বেশি মানুষ জানিয়েছেন, অ্যালকোহল মাইগ্রেনকে বাড়িয়ে দেয়। অ্যালকোহল ডিহাইড্রেশনেরও কারণ হতে পারে যা মাথা ব্যথা বাড়ায়।
আচার বা ফার্মেন্টেড ফুড
এই ধরনের খাবারে উচ্চমাত্রায় টাইরামিন থাকে। যা মাইগ্রেনের কারণ হতে পারে। বিভিন্ন ধরনের আচার রয়েছে যা মাইগ্রেনের সমস্যাকে বাড়াতে পারে। তাই মাইগ্রেনের সমস্যা থাকলে, এই ধরনের খাবার না খাওয়াই ভালো।
ফ্রোজেন খাবার
আইসক্রিম বা অন্যান্য ফ্রোজেন জাতীয় পানীয় তীব্র মাথা ব্যথার কারণ হতে পারে। ফ্রোজেন খাবার ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে খেলে, মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। তাই মাইগ্রেনের সমস্যা থাকলে, ফ্রিজ থেকে বের করে কোনো খাবার সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না।
হেলথলাইন ডট কম অবলম্বনে
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








