মানসিক চাপ ডেকে আনে মৃত্যুও!
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৬ পিএম, ৩০ অক্টোবর ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
জীবনটা যেন নির্দিষ্ট ফ্রেমে বন্দি হয়ে গেছে বেশিরভাগ মানুষের। সকালে ঘুম থেকে কোনোরকমে কিছু মুখে পুরে অফিস বা কর্মক্ষেত্রে দৌড়। সারাদিন টানা কাজ। রাতে রান্না বা খাবার খাওয়া। এরপর এক রাজ্য ক্লান্তি দেহে আর চোখে নিয়ে ঘুম। দিনের পর দিন এমনটাই চলছে। যার প্রভাব পড়ছে শরীরে, মনে।
অত্যধিক কাজের চাপের কারণে মানসিক চাপে ভুগছেন অনেকেই। হাতে সময় কম কিন্তু সব কাজ শেষ করতে হবে— এমন ভাবনা সারাক্ষণ চলতে থাকে মাথার ভেতর। মানসিক স্বাস্থ্যের দিকে আমরা বেশিরভাগ সময়ই তেমন নজর দেই না। অথচ এটি অসংখ্য জটিল রোগের কারণ হতে পারে। এমনকি ডেকে আনতে পারে মৃত্যুও।
বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপ নিয়ে শরীর একাধিক সূক্ষ্ম সঙ্কেত দেয়। এটি সঠিক সময়ে চিহ্নিত করা গেলে দ্রুত চিকিৎসা করা সম্ভব হতে পারে। এমন সমস্যাগুলো অবহেলা করলে ভবিষ্যতে গুরুতর সমস্যা তৈরি হওয়াও অসম্ভব নয়।
স্ট্রেসের কারণে পেশিতে টান সৃষ্টি হতে পারে। এটি থেকে ঘাড়, কাঁধ এবং পিঠে ব্যথা হতে পারে। এমন ব্যথাই মানসিক চাপের লক্ষণ প্রকাশ করে। প্রতিনিয়ত স্বাভাবিকের তুলনায় বেশি ব্যথা ও যন্ত্রণা অনুভব করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
ঘুমের সমস্যা
অতিরিক্ত মানসিক চাপ ঘুমে ব্যাঘাত ঘটায়। ফলে দেখা দিতে পারে অনিদ্রার সমস্যা। অনিদ্রা ও মানসিক চাপ কার্যত একটি চক্রাকার সম্পর্কের মতো। একটি অপরটিকে ডেকে আনে। তাই মানসিক চাপের কারণে ঘুমের ব্যাঘাত ঘটলে তা উপেক্ষা করবেন না।
ঘন ঘন মাথাব্যথা
মানসিক চাপের কারণে যে ধরনের মাথা ব্যথা হয় তাকে টেনশন হেডেক বলে। পাশাপাশি বাড়তে পারে মাইগ্রেনও। মানসিক চাপের মাত্রা খুব বেশি বেড়ে গেলেও ঘন ঘন মাথাব্যথা হতে পারে। তাই এই সমস্যার হার বাড়লে সচেতন হোন। স্ট্রেস কমানোর চেষ্টা করুন।
হজম সংক্রান্ত সমস্যা
পাচনতন্ত্র বিভিন্ন স্নায়ু দ্বারা মস্তিষ্কের সঙ্গে যুক্ত থাকে। তাই মস্তিষ্কের কোনো সমস্যা তৈরি হলে তার প্রভাব পাচনতন্ত্রকেও সমস্যায় ফেলতে পারে। দেখা দিতে পারে বদহজম, অম্বল, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার মতো সমস্যা। ইরিটেবল বাওয়েল সিনড্রোম তৈরি হওয়ার আশঙ্কাও বেড়ে যায় মানসিক চাপের কারণ।
ক্লান্তি
কখনও কখনও অতিরিক্ত মানসিক চাপের কারণে শরীর প্রতিনিয়ত অস্থির ও সন্ত্রস্ত থাকে। দীর্ঘক্ষণ এই অবস্থা বজায় থাকলে ক্লান্তি দেখা দেয়। পাশাপাশি মানসিক চাপ বেশি থাকলে শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা বাড়তে থাকে। এই ব্যাপারে সচেতন থাকুন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি








