মানুষ হিসেবে পরীমনির জন্য আমি কষ্ট পাচ্ছি: জয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৪ পিএম, ১৪ জুন ২০২১ সোমবার
মানুষ হিসেবে পরীমনির জন্য আমি কষ্ট পাচ্ছি: জয়া
দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় ফুলে-ফেঁপে উঠেছে শোবিজ অঙ্গন। ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজের অনেক তারকাশিল্পী। তারা দাঁড়িয়েছেন পরীর পাশে। করছেন প্রতিবাদ, চাইছেন অপরাধীদের বিচার।
পরীর সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এক ফেসবুকবার্তায় তিনি লিখেছেন, ‘পরীমনির খবরটি শোনার পর থেকে বেদনা ও ধিক্কারে মনটা ভরে উঠেছে। আমি কষ্ট পাচ্ছি মানুষ হিসেবে, মেয়ে হিসেবে, অভিনয়-জগতের একজন সদস্য হিসেবে।
একবিংশ শতকের অনেকটা পথ পার হয়ে এসে এখনো মেয়েদের এমন লাঞ্ছনা দেখতে হবে? কোনো মানুষ, কোনো মেয়ের সঙ্গে এমন আচরণ করার মন, মানসিকতা বা দুঃসাহস কোত্থেকে আসে? যে চলচ্চিত্রশিল্পকে রক্তে-ঘামে আমরা তিল তিল করে গড়ে তুলছি, তা এতই নাজুক, এতই খেলো?
এ ঘটনা আমরা তলা পর্যন্ত বুঝতে চাই। আমরা দেখতে চাই, এমন দুর্বৃত্তপনার বিচার হয়েছে। দেখতে চাই, কোনো মেয়ে-তা সে যেই হোক, তার সঙ্গে এমন আচরণের অবসান হয়েছে।’
উল্লেখ্য, চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। গতকাল রাতে ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি নিজেই বিষয়টি জানান। এরপর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমের কাছে মূল ঘটনা তুলে ধরেন পরী। এ সময় নাসির উদ্দিন মাহমুদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন তিনি।
এদিকে, আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন পরী। আজ বেলা সাড়ে ১১টায় সাভার থানায় এই মামলা দায়ের করেন তিনি। মামলায় আসামি হিসেবে ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও আবাসন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনের নাম অজ্ঞাত রাখা হয়েছে।
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল










