মার্গারেট থ্যাচারের বিবাহবহির্ভূত দুটি সম্পর্ক ছিল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১০ এএম, ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের বিবাহবহির্ভূত দুটি সম্পর্ক ছিল বলে নতুন একটি বইয়ে দাবি করা হয়েছে। ওই বইয়ে আরও দাবি করা হয়েছে, নিজের একজন ঘনিষ্ঠ সহযোগীর সঙ্গে থ্যাচারের পেশাগত সম্পর্কের বাইরে ‘অন্তরঙ্গ বন্ধুত্ব’ ছিল। প্রয়াত এই প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা ‘দ্য ইনসিডেন্টাল ফেমিনিস্ট’ নামের বইয়ে এসব দাবি করা হয়েছে।
বইটি লিখেছেন টিনা গাডোয়ান। এতে তিনি দাবি করেন, ‘আয়রন লেডি’ হিসেবে বিখ্যাত থ্যাচার এমপি থাকার সময় একটি সম্পর্কে জড়িয়েছিলেন। পরে আরেকজন রাজনীতিবিদের সঙ্গেও তিনি একই ধরনের সম্পর্কে ছিলেন।
একাধিক সূত্রের বরাতে গাডোয়ান দাবি করেছেন, থ্যাচার ‘তাঁর সংসদীয় কর্মজীবনের একেবারে শুরুর দিকে কারও সঙ্গে সম্পর্কে’ ছিলেন। পরবর্তী সময়ে তিনি ‘খুব সম্ভবত’ স্পেলথর্নের এমপি স্যার হামফ্রি অ্যাটকিনসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।
মার্গারেট থ্যাচার ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশটির কনজারভেটিভ পার্টির নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ৮ এপ্রিল তিনি মারা যান।
দ্য টাইমস জানিয়েছে, গডোয়ান তাঁর নতুন বই নিয়ে সম্প্রতি চেলটেনহ্যাম লিটারেচার ফেস্টিভ্যালে আলোচনা করেছেন। এতে তিনি বলেন, তাঁকে কেউ কেউ বলেছেন, ‘অ্যাটকিনস নিয়ে রসিকতা চালু আছে, তিনি ততটা দক্ষ না হয়েও বারবার পদোন্নতি পেয়েছিলেন। এখন প্রশ্ন হলো, কেন এমনটি হয়েছিল?’
এডওয়ার্ড হিথের নেতৃত্বে কনজারভেটিভরা বিরোধী দলে থাকার সময় স্যার হামফ্রি অ্যাটকিনস চিফ হুইপ ছিলেন। পরে ১৯৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি উত্তর আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি মার্গারেট স্পেনসর-নেইর্নকে বিয়ে করেছিলেন। এই দম্পতির চার সন্তান। অ্যাটকিনস ১৯৯৬ সালে মারা যান।
গাডোয়ানের একজন সূত্র হলেন কনজারভেটিভ পার্টির সাবেক মন্ত্রী জোনাথান আইটকেন। অ্যাটকিনসের সঙ্গে থ্যাচারের সম্পর্কের বিষয়ে জানতে চাওয়া হলে আইটকেন বলেছেন, ‘সেই সময়ে ওয়াকিবহাল মহলে এমন কিছু গুঞ্জন ছিল। তাঁর সুদর্শন চেহারা থ্যাচারের কাছে হয়তো আবেদন তৈরি করেছিল। কিন্তু তাঁর রাজনৈতিক জ্ঞান ছিল হতাশাজনক।’
কয়েকটি সূত্র গাডোয়ানকে বলেছেন, নিজের প্রধান জনসংযোগ কর্মকর্তা টিম বেলের সঙ্গে থ্যাচারের পেশাগত সম্পর্কের বাইরে ‘অন্তরঙ্গ বন্ধুত্ব’ ছিল। নৈশভোজের সময় নিজের হাঁটুতে লর্ড বেলের হাতের স্পর্শ পাওয়া ছিল থ্যাচারের ‘অন্যতম প্রিয় বিষয়’।
থ্যাচারের জীবনীর লেখক চার্লস মুর দ্য টাইমসকে বলেছেন, তিনি আইটকেনের দাবিকে এতটা গুরুত্ব দিচ্ছেন না। তাঁর ভাষ্যমতে, অ্যাটকিনসের সঙ্গে থ্যাচারের সম্পর্কের গুঞ্জন ‘সমর্থন করার মতো কোনো প্রমাণ’ তিনি পাননি।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



