ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৪:০১:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

মালদ্বীপে লীগ খেলতে যাচ্ছে ফুটবলকন্যা সাবিনা ও সুমাইয়া

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

মালদ্বীপের লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশকে সাফ জেতানো অধিনায়ক সাবিনা খাতুন। তার সঙ্গে বাংলাদেশের আরেক ফুটবলার সুমাইয়াও আছেন। আজ শুক্রবার সকালে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছেন সাবিনা।

সাবিনা এর আগেও মালদ্বীপের লিগে খেলছেন। দেশটির নারী ফুটসাল লিগে খেলবেন তিনি। মালদ্বীপ আর্মি দলের হয়ে খেলবেন সাবিনা।

সাফজয়ী দল ২৮ সেপ্টেম্বর থেকে ছুটিতে আছে। তবে খেলোয়াড়েরা ছুটি পেলেও বিশ্রাম নেই কোচ ছোটন-লিটুদের। সাফের আসর সামনে রেখে তারা অনূর্ধ্ব-১৫ দলকে অনুশীলন করিয়ে যাচ্ছেন।