মালবাহী লরি উল্টে যাত্রীবাহী বাসের উপর, নারী নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২০ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহি লরি উল্টে যাত্রীবাহী বাসের উপপড়লে কান্তি রানী নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৮ জন। তাদেরকে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মহাসড়কে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কান্তি রানী নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকার সাগর লালের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা পার হওয়ার পর মালবাহী একটি ট্রাক উল্টে গিয়ে তিশা পরিবহ নামের একটি যাত্রীবাহী বাসের উপরে পড়ে। এসময় বাসের কাচ ভেঙে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান কান্তি রানী নামে এক নারী। গুরুতর আহত হন অন্তত আট যাত্রী।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল করিম জানান, কান্তি রানী কুমিল্লা থেকে ওই বাসে করে সিদ্ধিরগঞ্জে ফিরছিলেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার পরপরই লরির চালক পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। ট্রাক ও ক্ষতিগ্রস্ত বাসটি জব্দ করা হয়ে বলেও জানান হাইওয়ে পুলিশ কর্মকর্তা।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








