মাল্টা চাষে স্বপ্ন বুনছেন কালীগঞ্জের চাষী জামির
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০১ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকার খুবই সন্নিকটে গাজীপুর জেলার কালীগঞ্জের অবস্থান। মাটি, আবহাওয়া আর প্রাকৃতিক পরিবেশ অনুকুলে থাকায় কালীগঞ্জের চাষীরা মাল্টা চাষের দিকে ঝুঁকছে। উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ভিটি বাঘুন গ্রামে ব্যাপক সারা ফেলেছে মো. জামির হোসেনের মাল্টা বাগান। জমির উচু শ্রেনীর হওয়ায় মাল্টা চাষের জন্য উপযুক্ত।
দেখা যায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ প্রকল্পের প্রায় ৭ বিঘা জমিতে ২০২০ সালে মাল্টা চাষ শুরু হয়। সরকারী ভাবে ৩শ টি ও পরে ১৮০ টি চারা দেয়। কাটিং কলমের মাধ্যমে চারার পরিমান বৃদ্ধি করে বর্তমানে বাগানে ৭ শত বারি-১ জাতের মাল্টার চারা রয়েছে। বাগানের মনোরম দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায় মুহূর্তেই। সবুজ পাতার মাল্টা গাছে সবুজ রংয়ের শত শত মাল্টার দোল দেখে চোখ ফেরানো দায়।
চাষী জামির হোসেন জানান, ২০২০ সালে প্রথম ধাপে সরকারী ভাবে মাল্টার বাগান শুরু করি। বর্তমানে ৭শত মাল্টা গাছ রয়েছ। গত দুই বছর গাছের সাইজ ছোট থাকায় তেমন ফলন হয়নি। এবার গাছ বেশ বড় হওয়ায় মাল্টার বাম্পার ফলন হয়েছে। বছরের শুরুতে মার্চ মাসের দিকে গাছে মুকুল আসে এবং সেপ্টেম্বর-অক্টোবর মাসে ফলন শেষ হয়ে যায়। প্রথমে এক বিঘা জমিতে ছোট বাগান করি। পরে কৃষি কর্মকর্তাদের পরামর্শে ফল চাষের উপর উপজেলা, জেলা ও রাজধানীর খামারবাড়ি হতে ফল চাষের উপর প্রশিক্ষণ নিয়ে ব্যাপকভাবে মাল্টা চাষ শুরু করি। সে কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মো. মোমরুদ খানের পূত্র।
বাগান পরিচর্যার কাজে নিয়োজিত মো. শরিফুল বলেন, বারি-১ জাতের মাল্টা ফলের সাইজ বড় হলে ৪ টায় কেজি গয়। সাইজ ছোট হলে ৬ থেকে ৭ টায় কেজি হয়। খুচরা প্রতি কেজি ৮০ হতে ১০০ টাকা ধরে বিক্রি হচ্ছে। শুষ্ক মৌসুমে চারা গাছে পর্যাপ্ত পানি সেচের ব্যবস্থা করতে হয়। গাছে বছরে ৩ বার সার প্রয়োগ করতে হয়। টিএসপি,পটাশ, ইউরিয়া এবং বোরন সার একসাথে মিশিয়ে গাছের চার পাশের মাটিতে প্রয়োগ করতে হয়।
স্থানীয় মৈশাইর বাজারের ফল কিনতে আসা জহিরুল ইসলাম জানান, বারি-১ (পয়সা মাল্টা) সবুজ মাল্টা খেতে খুবই রসালো ও সুস্বাদু। মাল্টা চাষের ফলে এলাকার কৃষকের ভাগ্য পরিবর্তন হয়েছে। দেশে মাল্টা চাষের ফলে বিদেশী মাল্টার আমদানি কমবে। এক কথায় বলা যায় আমের রাজ্যে মাল্টা চাষ করে ভাগ্য ফিরেছে এলাকাবাসীর।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



