মাশরুম পুষ্টিগুণে আগলে রাখবে আপনার শরীর
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
মাশরুমে রয়েছে একাধিক প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিড্যান্ট। ছবি: সংগৃহীত।
পুষ্টিগুণের দিক থেকে মাশরুম কিন্তু একাই একশো! মাশরুমে এমন সব উপাদান একত্রিত অবস্থায় রয়েছে, যেগুলি অন্যান্য উদ্ভিজ্জ খাবারের মধ্যে সহজে পাওয়া যায় না।
এক দল মানুষ মাশরুমের নাম শুনলেই ‘ব্যাঙের ছাতা’ বলে লাফিয়ে ওঠেন। আবার, সুযোগ পেলে অন্য দলটি স্যালাড, স্যঁতে, ওমলেট থেকে সাধারণ তরকারি— পারলে সবেতেই মাশরুম গুঁজে দেন।
পুষ্টিবিদেরা বলছেন, পুষ্টিগুণের দিক থেকে মাশরুম কিন্তু একাই একশো! মাশরুমে এমন সব উপাদান একত্রিত অবস্থায় রয়েছে, যেগুলি অন্যান্য উদ্ভিজ্জ খাবারের মধ্যে সহজে পাওয়া যায় না।
স্বাস্থ্যকর এমন কী কী উপাদান আছে মাশরুমে?
১) মাশরুমে থাকে একাধিক অ্যান্টিঅক্সিড্যান্ট। ‘ফ্রি র্যাডিক্যালের’ ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে রক্ষা করে এই উপাদানটি। ‘ফ্রি র্যাডিক্যাল’ হৃদ্রোগ এবং ক্যানসারের মতো রোগের কারণ হতে পারে। অ্যান্টিঅক্সিড্যান্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।
২) মাশরুম কিন্তু ভিটামিন ডি-এর অন্যতম উৎস। তাই যাঁরা প্রাণিজ খাবার খেতে পছন্দ করেন না, তাঁদের জন্য দারুণ একটি বিকল্প হতে পারে মাশরুম।
৩) বিটা গ্লুকান এক ধরনের ফাইবার, যা রক্তে ‘খারাপ’ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। পাশাপাশি, এই ফাইবার রক্তে শর্করার পরিমাণও বাড়তে দেয় না। আবার, এই বিটা-গ্লুকান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে।
ক্যালোরি নয়, পুষ্টিগুণেই নজর নয়নতারার, মা হওয়ার পরেও এমন চেহারা ধরে রাখার রহস্য কী?
৪) মাশরুমে রয়েছে রাইবোফ্লাভিন, নিয়াসিন এবং প্যান্টোথেনিক অ্যাসিড। রাইবোফ্লাভিন লোহিত রক্তকণিকার পরিমাণ বৃদ্ধি করে। নিয়াসিন পাচনতন্ত্র এবং ত্বক ভাল রাখে। প্যান্টোথেনিক অ্যাসিড আবার স্নায়ুতন্ত্রের জন্য উপকারী, পাশাপাশি এটি শরীরকে নানা রকম হরমোন তৈরি করতেও সাহায্য করে।
৫) মাশরুম কিন্তু প্রিবায়োটিক-জাতীয় একটি খাবার। মাশরুমে ভাল মানের ব্যাক্টেরিয়াও থাকে। অন্ত্র ভাল রাখার জন্য যাবতীয় উপাদানও রয়েছে এই খাবারে। যা হজম সংক্রান্ত সমস্যা তো নিরাময় করেই, সেই সঙ্গে হরমোন ক্ষরণের সমতা বজায় রাখতেও সহায়তা করে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







