মাস্ক পরাতে ঢাকায় দুই-তিন দিনের মধ্যে অভিযান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে মানুষের মধ্যে মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে এবং স্বাস্থ্যবিধি মানার ওপর মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছে সরকার। দুই-তিন দিনের মধ্যেই ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করবে।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে সভায় যোগ দেন। পরে সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব।
গত মার্চে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। বৈশ্বিক এই ভাইরাসটিতে দেশে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন চার লাখের বেশি। অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা ভালো থাকলেও আগামী শীতে ভাইরাসটির দ্বিতীয় ঢেউয়ে অবস্থার অবনতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই আশঙ্কা থেকে সরকার স্বাস্থ্যবিধি মানানোর প্রতি জোর দিচ্ছে। তবে অবস্থার অবনতি হলেও আরেক দফা সাধারণ ছুটি বা লকডাউনের কোনো পরিকল্পনা নেই বলে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোভিড নিয়ে আরও সতর্ক থাকার কথা বলেছেন প্রধানমন্ত্রী। মাস্কসহ স্বাস্থ্যবিধি মানাতে দুই দিনের মধ্যে ঢাকায় মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছেন।
আলোচ্যসূচির বাইরে মন্ত্রিসভার বৈঠকে কী আলোচনা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, আজকে ডিজাস্টার নিয়ে একটু আলোচনা হয়েছে। কোভিড নিয়ে বলা হয়েছে, আরেকটু স্ট্রিক্ট ভিউতে যেতে হবে। একটু বেড়েও যাচ্ছে মনে হচ্ছে। সেজন্য আরেকটু প্রি-কশান (সতর্কতা) নেয়ার জন্য বলা হয়েছে। ডিজাস্টারকে আরেকটু কম্প্রিহেনসিভ প্রেজেন্টেশনের জন্য ক্যাবিনেটে নিয়ে আসার জন্য বলা হয়েছে।
সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকে ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্পের সুবিধাভোগীদের জন্য সঞ্চয় স্কিম করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া আর্থিক ব্যবস্থাকে পুরো ডিজিটালাজেশন কার্যক্রম আরো এগিয়ে নিতে ‘ জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল’ এর খসড়ারও অনুমোদন দেয়া হয় আজকের বৈঠকে।
আনোয়ারুল ইসলাম বলেন, তুরস্কে রপ্তানি বাড়ানোর জন্য বাংলাদেশ-তুরস্ক মিউচুয়াল এসিসটেন্ট ইন কাস্টমস ম্যাটার চুক্তি মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এছাড়া জাতীয় পারমাণবিক ও তেজষ্ক্রিয়তা বিষয়ক জরুরি অবস্থায় প্রস্তুতি ও সাড়াদান পরিকল্পনা’র খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











