মাহমুদউল্লাহকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস স্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ২৫ অক্টোবর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
দক্ষিণ আফ্রিকার দেয়া ৩৮৩ রানের লক্ষ্যমাত্রার জবাবে চরম ব্যাটিং বিপর্যয় পড়ে বাংলাদেশ। যার বিশ্বকাপ দলেই থাকা নিয়ে ছিল সংশয় সেই মাহমুদউল্লাহই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুম্বাইতে ১১১ রানের ইনিংস খেললেন। ফলে চলতি বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান তুলে দক্ষিণ আফ্রিকা। জবাবে পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩৩ রানে থেমেছে বাংলাদেশ। এতে ১৪৯ রানে পরাজয়ে টানা চার ম্যাচে হারের মুখ দেখল টাইগাররা।
আইসিসির ইভেন্ট যেন সবচেয়ে প্রিয় মাহমুদউল্লাহ রিয়াদের। বাংলাদেশের হয়ে বিশ্বকাপে তার হাত ধরেই প্রথম সেঞ্চুরিটি এসেছিল। ভারতের মাটিতে চলমান আসরে আবারও শতকের দেখা পেলেন অভিজ্ঞ এই টাইগার ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুম্বাইতে ১১১ রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। অথচ তার বিশ্বকাপ দলেই থাকা নিয়ে ছিল বড় সংশয়!
মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরির দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন তার স্ত্রী জান্নাতুল কেফায়েত মিস্টি। ফেসবুকে দেওয়া এক পোস্টে মিস্টি লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহ আমাদের পরীক্ষা করেন তার আরও কাছে যাওয়ার জন্য। একজন মুমিন যদি আল্লাহর পরিকল্পনার ওপর সবর ও আস্থা রাখতে পারে তবে সে সেরা পুরস্কার পায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।’
‘আমার স্বামী এমন একজন বিশ্বাসী...গত কয়েক মাস তিনি কেবল আল্লাহর সঙ্গে কথা বলেছেন, তিনি মসজিদেই সবচেয়ে শান্তি খুঁজে পেয়েছেন এবং আল্লাহর কাছে যা চেয়েছিলেন তা দিয়েছেন..আলহামদুলিল্লাহ।’
দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৮৩ রানের জবাবে শুরু থেকেই ধসে পড়তে থাকে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। এরপর দলকে সেই পরিস্থিতি সামলে এগিয়ে নেওয়ার পাশাপাশি বাঁচিয়েছেন বড় হারের লজ্জা থেকে। যদিও হারটা নেহায়েত ছোট নয়, টাইগাররা টানা চতুর্থ ম্যাচে হেরেছে ১৪৯ রানে। যা তাদের সেমিফাইনালে খেলার স্বপ্ন অনেকটাই খাদের মুখে ফেলে দিয়েছে।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











