মায়ের মৃত্যুর ৪ দিন পর মারা গেলেন ইরফান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২৯ এপ্রিল ২০২০ বুধবার
মায়ের মৃত্যুর ৪ দিন পর মারা গেলেন ইরফান
মায়ের মৃত্যুর চারদিন পর আজ বুধবার মুম্বাইয়ে মারা গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। খবর গালফ নিউজের।
ইরফান নিউরো এন্ডোক্রাইন টিউমারে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার অবস্থার অবনতি হলে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এদিনই অভিনেতা ইরফানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন এই অভিনেতা।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক ও ইরফানের ঘনিষ্ঠ বন্ধু সুজিত সরকার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে খানকে স্যালুট জানিয়ে তিনি বলেন, ‘প্রিয় বন্ধু ইরফান, তুমি যুদ্ধ করেছ। আমি তোমার জন্য গর্বিত। আমাদের আবারও দেখা হবে।’
তারা দুজনে একসাথে ‘পিকু’ সিনেমায় কাজ করেন।
এর আগে গত শনিবার ইরফানের মা সৈয়দা বেগম (৮২) মারা যান। কিন্তু লকডাউন থাকার কারণে মাকে শেষবারের মতো দেখতে পাননি এ বলিউড অভিনেতা। ওইদিনই দেশের বাড়ি জয়পুরে শেষকৃত্য সম্পন্ন হয় তার।
ইরফান খানকে শেষ দেখা গেছে ‘ইংলিশ মিডিয়াম' ছবিতে। ছবিতে তার বিপরীতে দেখা গেছে কারিনা কাপুর, রাধিকা মদনকে। করোনভাইরাস এবং লকডাউনের কারণে ছবিটি বক্স অফিসে খুব বেশি আয় করতে না পারলেও গল্পটি বেশ প্রশংসিত হয়েছে।
বাংলাদেশের ‘ডুব’খ্যাত ভারতীয় এই অভিনেতা ‘সালাম বোম্বে’ ছবির মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন। ছবিটি অস্কারেও মনোনয়ন পেয়েছিলো। এরপর তাকে দেখা গেছে ‘হাসিল’ ও ‘মকবুল’ ছবিতে। এতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন ইরফান খান। যার সুবাদে ফিল্মফেয়ারে সেরা খলনায়কের পুরস্কারটিও তার ঘরে ওঠে।
এরপর এক এক করে ভক্তদের তিনি উপহার দিয়েছেন ‘লাইফ ইন অ্যা মেট্রো’, ‘পান সিং তোমার’, ‘দ্য লাঞ্চ বক্স’, ‘হায়দার’, ‘গুন্ডে’, ‘তালভার’, ‘পিকু’ ও ‘হিন্দি মিডিয়াম’।
শুধু হিন্দি নয়, ইরফান খান অভিনয় করেছেন হলিউডের ছবিতেও। এ তালিকায় রয়েছে ‘দ্য ওয়ারিয়র’, ‘দ্য দার্জেলিং লিমিটেড’, ‘স্লামডগ মিলিনিয়র’, ‘নিউ ইয়র্ক আই লাভ ইউ’, ‘দ্য আমেজিং স্পাইডার-ম্যান’, ‘লাইফ ইন অ্যা পাই’, ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ও ‘দ্য ইনফার্নো’।
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে







