মায়ের স্বপ্ন পূরণে আবেগাপ্লুত পাকিস্তানি ক্রিকেটার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ১ অক্টোবর ২০২২ শনিবার
ফাইল ছবি
কাইনাত ইমতিয়াজ, পাকিস্তান নারী ক্রিকেট দলের অন্যতম সদস্য। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার ২০১১ সাল থেকে পাকিস্তান নারী ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করে আসছেন। পাকিস্তানকে প্রতিনিধিত্ব করা মেয়ের এমন কীর্তিতে নিজের মধ্যে স্বপ্ন বুনেছিলেন সালিমা ইমতিয়াজও।
সম্পর্কে যিনি কাইনাতের মা হন। তার পক্ষে ক্রিকেটার হয়েই তো মাঠে সম্ভব নয়। তবে সবুজ মাঠে ক্রিকেটারদের বিচারক হয়ে নামার সুযোগ ছিল সালিমার সামনে। সেই স্বপ্নকে সঙ্গী করে ক্রিকেট আম্পায়ার হয়েই নিজের শৈশবের স্বপ্ন পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করার ইচ্ছা পূর্ণ করেছেন সালিমা।
নারী এশিয়া কাপের মঞ্চে আজ (১ অক্টোবর) ভারত-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সালিমার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছেন। মায়ের এমন কীর্তিতে আবেগাপ্লুত হয়েছেন কাইনাত ইমতিয়াজ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মায়ের এমন কীর্তি নিয়ে আবেগাক্রান্ত একটা বিবৃতি দিয়েছেন কাইনাত।
যেখানে তিনি লিখেছেন, ‘আমার মাকে উপস্থাপন করছি যিনি এসিসি নারী এশিয়া কাপ ২০২২ এর একজন আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। সে যা অর্জন করেছে তার জন্য আমার গর্বের শেষ নেই। তিনি একজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব।
পাকিস্তানের প্রতিনিধিত্ব করা সবসময় তার স্বপ্ন ছিল। আজকের দিন পর্যন্ত তিনি এই স্বপ্ন লালন করে গেছেন। অবশেষে আজ, দীর্ঘ প্রতীক্ষার পর তিনি পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে পেরেছেন। আমরা দুইজনই এখন পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে পারছি। আমি অনেক বেশি আনন্দিত, আলহামদুলিল্লাহ।
আমার মা আজ ভারত-শ্রীলঙ্কা ম্যাচের মধ্য দিয়ে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেছেন।’
মেয়ে এবং মায়ের এই স্বপ্ন পূরণে সবচেয়ে বেশি সমর্থন জুগিয়েছে কাইনাতের বাবা ইমতিয়াজ খাজা। এছাড়াও এই স্বপ্ন পূরণে যাদের পাশে পেয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কাইনাত আরও লিখেছেন,
‘আমার বাবাকে আজ অনেক বেশি স্বাগতম জানাচ্ছি, আমাদের প্রতিটি পদক্ষেপে তিনি আমাদের সমর্থন জুগিয়ে গেছেন। আমাদের সাহস দিয়েছেন, আমাদের কখনোই থামতে দেননি, আমাদের লক্ষ্যকে আরও বেশি নির্দিষ্ট করেছেন এবং সেরা সমালোচক হয়ে পাশে ছিলেন।
আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান একজন যার কারণে তার মতো একজন বাবা পেয়েছি। আমি এমন এক ভাই পেয়েছি যে সবসময় আমার পাশে ছায়া হয়ে ছিল এবং অসাধারণ এক স্বামী পেয়েছি যে আমাকে আমার বাবার মতোই সমর্থন জুগিয়ে গেছেন। আমার জীবনে এত্ত অসাধারণ মানুষ পেয়ে আমি আসলেই আশীর্বাদপুষ্ট।
আমি তোমাদের সবাইকে অনেক বেশি ভালোবাসি।’
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা











