মা-দাদিদের হাত ধরে অজানা গন্তব্যে ইউক্রেনের শিশুরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
ইউক্রেনে চলছে রুশ বাহিনী ও দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র লড়াই। এ প্রেক্ষাপটে বাস্তুচ্যুত হয়েছেন লাখের বেশি মানুষ। তারা প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন।
বিশেষ করে, ইউক্রেনের সীমান্তবর্তী দেশ পোল্যান্ড ও মলদোবায় আশ্রয় নিচ্ছেন তারা। দেশ ছেড়ে যাওয়া ইউক্রেনীয়দের প্রায় সবাই নারী ও শিশু। মা, দাদি-নানির হাত ধরে শিশুরা চলেছে অজানা গন্তব্যে।
সীমান্তে ইউক্রেনীয়দের এ ঢল দেখলে মনে হয়, দেশটিতে কেবল নারীদেরই বসবাস। তাদের হাতে স্যুটকেস; তারা ছুটছেন যুদ্ধ থেকে বাঁচতে। দেশে রেখে গেছেন স্বামী, সন্তান, বাবাসহ পুরুষ সদস্যদের।
যুদ্ধ হয়তো কখনো শেষ হবে। দেশে রেখে যাওয়া স্বজনদের তখন তারা আবার দেখতে পাবেন কিনা- সেই সংশয় নিয়েই ভিনদেশে যাচ্ছেন ইউক্রেনে এই নারী ও শিশুরা।
স্ত্রী কি ফিরে পাবেন তার স্বামীকে? সন্তান কি আবার দেখা পাবে তার পিতার? এ রকম অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। প্রশ্নগুলোর উত্তর জানা যাবে কেবল যুদ্ধ শেষে।
এরকমই এক ইউক্রেনীয় নারী এনা। মলদোবার প্যানাকা ক্রসিংয়ের ইউক্রেনীয় অংশে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে তিনি লাইনে দাঁড়িয়ে আছেন। শিশু সন্তানকে নিয়ে দেশ ছাড়বেন তিনি।
তার ছোট্ট হলুদ রঙের গাড়িটি অনেকগুলো ব্যাগে পরিপূর্ণ। তার ছয় বছরের নাতনি গাড়ির পেছনের আসনে বসে গান করছে।
এনা এবং তার সৎ মেয়ে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা শহর থেকে এসেছেন, সীমান্ত থেকে যা প্রায় ৫০ কিলোমিটার দূরে। ওডেসা রুশ বাহিনীর হামলার অন্যতম লক্ষ্যস্থল।
গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন এনা। তিনি জানালেন, দেশরক্ষার জন্য কীভাবে তিনি নিজ দেশে তার স্বামীকে রেখে এসেছেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, পশ্চিমা দেশগুলো ভয়ঙ্কর এ পরিস্থিতি থেকে বের হয়ে আসতে আমাদের সহায়তা করবে। কারণ, এ মুহূর্তে আমরা রুশ আগ্রাসনের মুখোমুখি হয়েছি।’
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










