মুন্সিগঞ্জে ট্রলারডুবি: আরও ১ শিশুর মরদেহ উদ্ধার, নিখোঁজ ২
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ৭ আগস্ট ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে ট্রলারডুবির ৩১ ঘণ্টা তুরান (৭) নামে আরেক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।
এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় নারী শিশুসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ আছে দুই শিশু।
সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার সুবচনী বাজার সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার হয়। তোরান সিরাজদিখান উপজেলার কয়রাখোলা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আরিফ খানের ছেলে।
নিখোঁজ দুই শিশু হলো- খিদিরপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে মাহির (৫) ও তোরানের বোন নাবা (৪)।
মরদেহ উদ্ধারের বিষয়ে মাওয়া নৌপুলিশের ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, সকালে নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পান। খবর পেয়ে বিআইডব্লিউটিএর সদস্যরা সুবচনী বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। বাকি দুই শিশুরও সন্ধান চলছে।
শনিবার সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর থেকে ট্রলারযোগে নৌভ্রমণে বের হন স্থানীয় ৪৬ জন। পদ্মা সেতু ও আশপাশের এলাকা ঘুরে ফেরার সময় রাত ৮টার দিকে পদ্মার শাখা নদীর লৌহজং উপজেলার রসকাটি এলাকায় পৌঁছালে বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার রাতে একে একে উদ্ধার করা হয় সাতজনের মরদেহ।
তারা হলেন- সিরাজদিখানের লতব্দী ইউনিয়নের খিদিরপুর এলাকার জাহাঙ্গীরের স্ত্রী এপি বেগম (২৮) ও তার দুই ছেলে দশ বছর বয়সী সাকিবুল (১০) এবং ৭ বছর বয়সী সাজিবুল (৭)। একই এলাকার ফিরোজ সরকারের পুত্র ফারিয়ান (৮), শাহাদাত হোসেনের পাঁচ মাসের ছেলে হুমায়রা, শাহজাহানের স্ত্রী মোকসেদা বেগম (৩৮) ও আব্দুল হাকিমের মেয়ে পপি (৩০)।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা








