মুহুরী নদীর বাঁধে ভাঙন, ৬ গ্রাম প্লাবিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০১ পিএম, ৭ আগস্ট ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
কয়েকদিনের টানা বৃষ্টিতে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধের ২টি অংশে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী সদর ইউনিয়নের ৬টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে।
সোমবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৪টা থেকে এ ভাঙন শুরু হয়। প্লাবিত গ্রামগুলো হলো, উত্তর বরইয়া, বিজয়পুর, দক্ষিণ বরইয়া, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর ও সাহাপাড়া।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এ বছর অনেকটা দেরীতে বর্ষার আগমন হলেও চলমান মৌসুমি বায়ু সমানতালে সক্রিয় থাকায় বর্ষার ঘনঘটা এখনও জোরালো রয়েছে বলে জানায় স্থানীয় আবহাওয়া অফিস।
আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্র থেকে জানা গেছে, আগামী আরও এক সপ্তাহ পর্যন্ত শ্রাবণের বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। যদি এ অবিরাম বৃষ্টি চলতে থাকে তাহলে মুহুরী নদী আরও ফুলে-ফুঁসে উঠতে পারে।
বর্ষায় কৃষকের আমন ফসল উৎপাদনে বৃষ্টির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। গত সপ্তাহেও বৃষ্টিহীনতায় এ অঞ্চলের কৃষকরা আমন ফসল বুনতে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। অবিরাম বর্ষায় বর্তমানে কৃষক ও মৎস্য চাষী ফসল ও মাছের ঘের প্লাবিত হবে এ দুশ্চিন্তায় রয়েছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান জানান, এখন পর্যন্ত বাঁধের বরইয়া ও দৌলতপুরের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পানি কমার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুহুর নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সেলিম জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে শুকনো খাবার দেয়ার প্রক্রিয়া চলছে। এভাবে পানি বাড়তে থাকলে ফুলগাজী বাজারসহ অন্যান্য এলাকাও প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন তিনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদ বলেন, ইতোমধ্যে ভাঙন স্থলে আমরা এসেছি। ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার দেয়া হচ্ছে। একটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পানিবন্দীদের উদ্ধারে স্থানীয় জনপ্রতিনিধিদের কাজ করতে বলা হয়েছে।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল