মেয়েদের দখলে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের রাতের রাজপথ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩০ এএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
রাত বাড়ার সঙ্গে সঙ্গে যেন জেগে উঠল পশ্চিমবঙ্গ তথা গোটা ভারত। বাড়তে থাকল ভিড়। বুধবার (১৪ আগস্ট) রাতে রাস্তার দখল নিতে শুরু করল মেয়েরা। যাদবপুর, অ্যাকাডেমি, কলেজ স্ট্রিট তো বটেই শহরের প্রতিটি কোণা, জেলায় জেলায় চলল জমায়েত। এমনকি রাজ্যের সীমানা পেরিয়ে দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুও রাত জাগছে আরজি করের নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে। রাত দখলে নেমেছে সুদূর স্কটল্যান্ডের রাজধানী এডিনবরাও।
কলকাতা থেকে কুচবিহার, বনগাঁ থেকে বেহালা, সর্বত্রই রাতের রাজপথ চলে গেছে মেয়েদের দখলে। ব্য়ানার ফেস্টুন হাতে পথে নেমে পড়েছে শত শত নারী। তাদের সঙ্গ দিচ্ছেন পুরুষরাও। কারও হাতে মশাল, কেউ জ্বেলেছেন মোবাইলের টর্চ। প্রত্যেকের দাবি একটাই, আরজি করকাণ্ডে সুবিচার চাই। সবার মুখে গর্জে উঠছে, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। কেবলমাত্র কলকাতা নয়, সার্বিকভাবে গোটা রাজ্যের চিত্রটা একইরকম। এক কথা বলা চলে, স্বতস্ফূর্ত গণজাগরণ।
আরজি কর হাসপাতালের সামনে জমায়েতে দেখা যাচ্ছে মশাল হাতে নারীদের মিছিল। কেউ জাতীয় পতাকা হাতে, কেউ মুখে কালো কাপড় বেঁধে রাতের শহর দখলের জমায়েতে হাজির।
রাত ৯টার আগে থেকেই যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে ভিড় বাড়তে শুরু করে। অ্যাকাডেমিতেও ভিড় আট থেকে আশি সব বয়সের নারীদের।
মশাল হাতে রাত দখলের আন্দোলনে ঝাড়গ্রামের নারীরা। আরজি করের ঘটনার বিচার চেয়ে গর্জে উঠছে স্লোগান। হাওড়ায় বিভিন্ন রাস্তায় মানুষের ঢল নেমেছে। তাদের একটাই স্লোগান ‘ইনসাফ চাই’।
বাঁকুড়া জেলার নারীরাও ‘অস্থির হওনা শুধু প্রস্তুত হও, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানকে সামনে রেখে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ‘রাত দখল’-এর লড়াইয়ে সামিল হয়েছেন।
বুধবার রাত ৯টা থেকে মেদিনীপুর শহরের পঞ্চুরচক রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে মশাল জ্বেলে শুরু হয় মিছিল। বিক্ষোভ কর্মসূচি সোনাগাছিতেও। রাত দখলের কর্মসূচিতে পোস্টার-ব্যানার হাতে পথে যৌনকর্মীরাও।
বর্ধমানের কার্জনগেটের সামনে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। রানির মূর্তির পাশে জমায়েত হয়। ভাতার,গুসকরা, মেমারি সব জায়গাতেই মিছিল বের হয়।
এদিকে, মিছিলে শ্যামবাজার অবরুদ্ধ। সিঁথিমোড়ের অবস্থাও তাই। অসংখ্য নারী, শিশুদের কোলে নিয়ে মিছিলে পা মিলিয়েছেন। রাজনৈতিক রং, দলমত নির্বিশেষে চলছে জমায়েত। লক্ষ্যণীয় ভিড় লক্ষ্য করা গেছে অল্পবয়সী মেয়েদের। সবটাই স্বতস্ফূর্ত।
প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গের ১৩৮ বছরের পুরোনো আরজি কর মেডিক্যাল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যা ঘিরে ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশ থেকে নিপীড়নমূলক ব্যবস্থার বিলোপের লক্ষ্যে বুধবার ভারতের স্বাধীনতা দিবসের রাতে রাস্তায় নেমে বিক্ষোভ পালনের ঘোষণা দেন দেশটির নাগরিকরা। ‘মেয়েরা রাত দখল করো’ নামের এই বিক্ষোভ কর্মসূচি ভারতজুড়ে পালন করার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। ইতোমধ্যে ভারতের বিভিন্ন প্রদেশে এই আন্দোলনের সমর্থনে বিক্ষোভ-সমাবেশ শুরু হয়েছে।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ











