মেহজাবীন সিনেমায় আরও আগে কেন আসেনি: জয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
২০ ডিসেম্বর মুক্তি পায় মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় ‘প্রিয় মালতী’ সিনেমার মালতী চরিত্রটি সংগ্রামের।সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক।
মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ দেখতে এসেছিলেন অভিনেত্রী জয়া আহসান। রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে বুধবার বিশেষ প্রদর্শনীতে সিনেমা দেখে মেহজাবীনকে ভালোবাসার আলিঙ্গনে সিক্ত করেছেন তিনি।জয়া আহসান বলেন, অনেককেই বলতে শুনলাম- মেহজাবীন সিনেমায় আরও আগে কেন আসেনি। আমার মনে হয়, এত পরিপক্ব একটা কাজ করবে বলেই হয়তো এত দেরি।সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন- আফসানা মিমি, নুসরাত ইমরোজ তিশা, বিজরী বরকতুল্লাহ, রুনা খান, নাবিলা, তমা মীর্জা, ইন্তেখাব দিনার, সোহেল মন্ডল, নির্মাতা রায়হান রাফি, আহমেদ শাওকীসহ অনেকেই।
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, মেহজাবীনকে অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে এর নির্মাতা ও পুরো টিমকে আমি ধন্যবাদ দিতে চাই, এত সুন্দর একটা সিনেমা উপহার দেওয়ার জন্য।
মেহজাবীন বলেন, যেটা আশা করেছিলাম, সে রকমই সাড়া পাচ্ছি। সিনেমাটি সবার ভালো লাগছে এটাই আমাদের প্রত্যাশা ছিল। প্রতিক্রিয়াগুলো আমাদের উৎসাহ দিচ্ছে, আমাদের চেষ্টা সার্থক মনে হচ্ছে।
‘প্রিয় মালতী’ সিনেমায় আরও অভিনয় করেছেন- আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরীসহ অনেকে।
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










