ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১৩:১৯:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

মেয়েদের পরিপুর্ণতায় রেড বিউটি সেলুন

আপডেট: ০৫:১৭ এএম, ১৯ নভেম্বর ২০১৩ মঙ্গলবার

সময়টা বদলে গেছে৷ এখন শুধুই ব্যস্ততার দিন৷ এই সময়েরই হয়তো একজন আপনি অন্যদের চোখে একালের মেয়ে৷ দিন শুরু সকাল ছ'টায়, শেষ কখন কে জানে! সময়ের এ সীমাবদ্ধতায় আপনাকে সারতে হয় অফিস, ঘরকন্যা, বাচ্চার পড়াশোনা, কখনো বিকেলবেলা স্বামীর সঙ্গে বেড়ানো, বিয়ে বাড়ি, পার্টি৷ এত কাজের ব্যস্ততায় সময়ের অভাব দেখা দেয়, তার মাঝে নিজে ঠিক থাকবেন কিভাবে? শরীর আর মনের ভারসাম্য কি করে বজায় থাকবে? ঠাণ্ডা মেজাজে নিজেকে রূপসী আর কর্মক্ষম করবেন কিভাবে? কেমন করে গড়ে নেবেন সারা সপ্তাহের রূপ রুটিন৷ কিভাবে অন্য সবার চোখে নিজেকে করে তুলবেন আকর্ষণীয়৷ সব বয়সের সব পেশার মেয়েদের জন্য আধুনিক লাইফ স্টাইলের চমত্‍কার সেবা দিচ্ছে রেড বিউটি সেলুন৷ বনানী ৭ নম্বর সড়কের জি ব্লকের ৩৯ নম্বর বাসায় অবস্থিত সেলুনটি৷ শীতাতপ নিয়ন্ত্রিত উচ্চ মান সম্পন্ন সেবা দেয়ার জন্য এখানে রয়েছে একাধিক রূপ বিশেষজ্ঞ৷ পরামর্শসহ নানা রকম সেবা দিচ্ছে তারা৷ চাহিদা অনুযায়ী সেবা দিতে বদ্ধপরিকর রেড বিউটি সেলুন৷RED SALON_Pic
এসএম মুন্না স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা : বিয়ে সবার জীবনেই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়৷ এই দিনটির অপেক্ষাতেই থাকেন একজন নারী কিংবা পুরুষ৷ এখন চলছে বিয়ের মৌসুম৷ আর বিয়েতে সবাই চায় একটু আকর্ষণীয়ভাবে নিজেকে উপস্থাপন করতে৷ সবাই চায় পুরো অনুষ্ঠান যাকে ঘিরে তাকে লাগবে সবচেয়ে আলাদা আর আকর্ষণীয়৷ আর সারাদিন ধরে প্রতিমুহূর্তে তাকে লাগবে সবচেয়ে সতেজ৷ এই সবকিছুর আয়োজন নিয়ে এই শীতে রেড বিউটি সেলুনে থাকছে বিশেষ আয়োজন৷ RED's logo রেডের চিফ অপারেটিং অফিসার (সিইও) রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন বিয়ের সাজের বিষয়ে জানান, একটা সময় ছিল যখন পার্লারে যাওয়া মানেই ছিল ভারী কিছু মেকাপ করা৷ কিন্তু সময় বদলেছে৷ এর সঙ্গে সঙ্গে মেকাপ নেওয়ার ধরনটাও পাল্টেছে৷ শুধু ভারি মেকাপ নিলেই সুন্দর লাগে না৷ এখন সবাই ন্যাচারাল লুকটা ধরে রাখতে চায়৷ রেড বিউটি সেলুনে এই বিষয়টি বিবেচনা করেই মেকওভার করা হয়৷ তিনি জানান, বিয়েতে সবাই চায় নিজেকে সুন্দর দেখাতে৷ মেকাপ নেওয়া হয় নিজেকে সুন্দর করার জন্য৷ তাই বিয়ের কনেকে ন্যাচারাল লুক ধরে রেখেই মেকাপ দেওয়া হয়৷ তবে বিয়ের পোশাক ও গহনা সাধারণত ভারী হয় বলেই মেকওভার হালকা করে করা উচিত বলেই তিনি জানান৷ তবে শুধু বিয়ের দিন নয় এর আগে থেকেই কনেকে তৈরি হতে হবে যেন বিয়ের দিনটিতে তিনি পরিপূর্ণ হয়ে উঠেন৷ আফরোজা পারভীন বলেন, 'বিয়ের কয়েক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি নিতে থাকুন৷ আইব্রোটা শেপ করে নিতে পারেন৷ ফেসিয়ালটাও করে নিতে পারেন৷ ফেসিয়াল করলে ত্বকের ময়লাটা কেটে গিয়ে উজ্জ্বলতা ফিরে আসে৷ যাদের একটু পশম আছে তারা ওয়াঙ্ংি বি্লচটা করে নিতে পারেন৷ তবে এক কথা মাথায় রাখা উচিত-বিয়ে উপলক্ষে নতুন কোনো এঙ্পেরিমেন্টে না যাওয়াই ভালো৷ অভিজ্ঞদেরে পরামর্শ নিয়ে তবেই রূপা চর্চা করবে৷' কনেকে সাজাতে রেড বিউটি সেলুনে রয়েছে তিনটি বিশেষ প্যাকেজ৷ একটিতে থ্রেডিং, ফেসিয়াল, অয়েল ম্যাসাজ, মেহেদী ও কনের সাজ৷ থ্রেডিং, ফেসিয়াল, অয়েল ম্যাসাজ, বডি ক্রাব, মেহেদী, হলুদ মেকআপ এবং কনের সাজ৷ এছাড়া আরেকটিতে রয়েছে থ্রেডিং, ফেসিয়াল, অয়েল ম্যাসাজ, বডি ক্রাব, মেহেদী, হলুদ মেকআপ এবং বিয়ের দিনে ও বিবাহত্তোর কনের সাজ৷ বিয়ের সময় বরকেও সাজতে হবে নতুন সাজে৷ বরের সাজের জন্য রেডে রয়েছে আলাদা দুটি প্যাকেজ৷ একটিতে রয়েছে হেয়ার কাট, শেভ, ফেসিয়াল, অয়েল ম্যাসাজ ও বডি ম্যাসাজ এবং বরের সাজ৷ হেয়ার কাট, শেভ, ফেসিয়াল, অয়েল ম্যাসাজ, মেনিকিউর-পেডিকিউর, হলুদ মেকআপ এবং বরের সাজ নিয়ে রয়েছে আরেকটি প্যাকেজ৷ এসব ছাড়াও আলাদাভাবে রয়েছে এনগেজমেন্ট মেকাপ, হলুদ মেকাপ, আক্দ মেকাপ, বিবাহোত্তর অনুষ্ঠানের সাজ এবং পার্টি মেকাপ৷ সব সেবায় রয়েছে ডিসকাউন্টের ব্যবস্থা৷ থ্রেডিং : আই ব্রু'স, আপার লিপ, ফুল ফেইস, আপার অ্যান্ড লোয়ার লিপস৷ খরচ পড়বে ৭০ থেকে ২০০ টাকা৷ ওয়াঙ্ংি : আর্মপিটস, ফুল হ্যান্ড, ফুল লেগ, ফুল হ্যান্ড এন্ড ফুল লেগ, হাফ হ্যান্ড এন্ড হাফ লেগ, বিকিনি, ফুল বডি, ইয়ার৷ খরচ পড়বে শ্রেণীভেদে ৫০ থেকে ২ হাজার টাকা৷ হেয়ার কাট অ্যান্ড হেয়ার স্টাইল : শ্যাম্পু স্টাইল, শেভিং, হেয়ার আয়রন, বু্র ড্রাই, হেয়ার কালার, ফ্রন্ট লেয়ার, ব্লাং কাট, পে কাট, লেয়্যার কাট, বেবি কাট, বয় কাট, বাহুল কাট, রেজর কাট, হেয়ার ওয়েল ম্যাসেজ, হেয়ার ময়েশ্চারাইজিং, হেয়ার প্রোটিন, হেয়ার টিট্রমেন্ট, হেয়ার স্পা, হেয়ার রিবন্ডিং টিট্রমেন্ট, হেয়ার ড্রেন্ডাফ সলিউশন, হেয়ার কালার পারমানেন্ট, হেয়ার রিবন্ডিং, হেয়ার রি-টাচ৷ খরচ পড়বে শ্রেণীভেদে ১০০ থেকে ১০০০ টাকা৷ কালার সার্ভিস : পারমানেন্ট কালার, টেমপোরারি কালার, হেয়ার পেইন্টিং, কালার রি-টাচ, হেয়ার হাইলাইটস ও লো লাইটস অল ওভার, হেয়ার এঙ্টেনশন৷ খরচ পড়বে শ্রেণীভেদে ৩০০ থেকে ৫০০০ টাকা৷ ম্যানিকিউর ও পেডিকিউর : ম্যানিকিউর, পেডিকিউর, ম্যানিকিউর ও পেডিকিউর. ফেঞ্চ ম্যানিকিউর ও পেডিকিউর, ডিলাঙ্ ম্যানিকিউর ও পেডিকিউর৷ খরচ পড়বে শ্রেণীভেদে ৩০০ থেকে ১০০০ টাকা৷ ফেসিয়াল : ক্লিন আপ, রেগুলার ফেসিয়াল, হারবাল ফেসিয়াল, অরেঞ্জ ফেসিয়াল, অ্যালোভেরা ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল, ভেজিটেবল ফেসিয়াল, শাহনাজ ফেসিয়াল, বুটিক ফেসিয়াল, ভ্যালভেট মাস্ক, পিগম্যান্টেশন টিট্রমেন্ট, মিঙ্ড ফ্রুট ফেসিয়ালসহ নানা রকম ফেসিয়াল৷ খরচ পড়বে শ্রেণীভেদে ৩০০ টাকা থেকে ৫০০০ টাকা৷ এছাড়া রয়েছে ৯ রকমের মেকওভার৷ আরো থাকছে হেয়ার স্টাইলিং, ব্রাইডাল ও গ্রুম প্যাকেজ৷ বর সাজাতে খরচ পরবে ১৫০০ থেকে ৫০০০ টাকা৷ রেড বিউটি সেলুনের চেয়ারম্যান সরকার নিয়াজ মোরশেদ জানান, সব সময় চেষ্টা থাকে সবচেয়ে ভাল সেবাটি দিতে৷ রেড সব সময় মানসম্পন্ন সেবা দেওয়ার চেষ্টা করে৷ এজন্য উন্নত ও ভাল ব্র্যান্ডের লোশন বা মেকাপ কিটস ব্যবহার করা হয়৷ এছাড়া রেডের রয়েছে দক্ষ বিউটিশিয়ান৷ রেডে প্রাকৃতিকভাবে রূপ চর্চা করা হয়৷ প্রতিষ্ঠনের প্রধান আকর্ষণই অ্যারোমাথেরাপি৷ রেড পার্লারটি এরিয়াকে টার্গেট করে করা হয়েছে৷ সাধারণত বিউটি পার্লারগুলোতে মেয়েরাই বিভিন্ন সেবা নিয়ে থাকে৷ কিন্তু ছেলেদেরও পার্লারে যাওয়ার প্রয়োজন হয় এবং তার ত্বকেরও বিশেষ যত্নের প্রয়োজন রয়েছে এটা এখনও জনপ্রিয় হয়ে উঠেনি৷ শুধু মেয়ে নয় ছেলেরাও রেডে বিভিন্ন সেবা নিতে পারবেন৷ শীঘ্রই রেডে মেম্বারশিপ সিস্টেম চালু করা হবে৷ এর মেয়াদ থাকবে এক বছর৷ প্রতিটি সেবা মূল্যমানের ১০ শতাংশ কাস্টমার ক্রেডিটে যোগ হবে৷ এভাবে কোন একটি সেবামূল্যমানের টাকা যোগ হলে তাকে বিশেষ ছাড় বা অন্যকোন সেবা ফ্রি দেওয়া হবে৷ 'রেড' কোন কালারকে বোঝাচ্ছে না৷ রেড হচ্ছে 'রিডিসকভারর্ড অ্যাথনিক ডেফিনেশনস'৷ রেড গ্রাহকদের নতুন আঙ্গিকে সেবা দিতে চায়৷ বহুদিন ধরে চলা সাজের গতানুগতিক ধারাকে বদলে দিয়ে ন্যাচারাল লুকটা ধরে রেখে একজনকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলাই রেডের উদ্দেশ্য৷ তবে একজন গ্রাহককে মানসম্পন্ন সেবা দেওয়ার ক্ষেত্রে রেড কোন আপস করবে না৷ খুব শিঘ্রী রেড চট্টগ্রাম ও সিলেটেও বিস্তৃত করা হবে৷ রাজধানীতেও খোলা হবে আরও শাখা৷ গ্রাহকের পরিপূর্ণ সন্তুষ্টি প্রদানই রেডের লক্ষ্য৷ ২০০৯ সালের নভেম্বর শুরু হওয়া রেড এ চার বছরেই জনপ্রিয় হয়ে উঠেছে৷ মন কেড়েছে গ্রাহকের৷ যোগাযোগ : সরকার নিয়াজ মোরশেদ, চেয়ারম্যান-রেড বিউটি সেলুন৷ আফরোজা পারভীন, সিইও-রেড৷ বাড়ি-৩৯, ব্লক-জি, সড়ক-৭, বনানী, ঢাকা৷ ফোন : ৯৮৭২২৯৩, ৯৮৭১৮৫৩ ২৮ অক্টোবর'২০১৩