মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন শুভশ্রী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্বামী নির্মাতা রাজ চক্রবর্তী ও দুই ছেলে-মেয়েকে নিয়ে বেশ সুখেই সংসার করছেন তিনি। কয়েকদিন আগেও মেয়েকে নিয়ে ফোটোশুট করেছেন শুভশ্রী। সেখানে ইয়ালিনিকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। তবে ওই ছবিতে মেয়ের মুখ দেখা যায়নি। অবশেষে মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন শুভশ্রী।
বর্তমানে ইয়ালিনির বয়স দশ মাস। সে নিজের পায়ে দাঁড়াতেও শিখে গিয়েছে। গত ১১ সেপ্টেম্বর নিজের ইনস্টাগ্রামে ইয়ালিনির কয়েকটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন শুভশ্রী। ওই ছবিতে দেখা যায়, ইয়ালিনির সামনেই দাঁড়িয়ে আছে তার দাদা ইউভান।
এর আগে, কখনও ইয়ালিনির ছোট্ট মুঠি, কখনও তার খুদে পায়ের ছবি, কখনও বা তার চুলের ঝুঁটি— এমন নানান মুহূর্ত নেটিজেনদের সঙ্গে ভাগ করে নেন শুভশ্রী। কিন্তু অভিনেত্রীর ভক্তরা অপেক্ষায় প্রহর করেছিলেন, কবে দেখা যাবে ইয়ালিনির মুখের ছবি।
২০১৮ সালের মে মাসে পরিচালক রাজকে বিয়ে করেন অভিনেত্রী। তারপর করোনা পরিস্থিতির সময় প্রথমবার মা হওয়ার কথা ঘোষণা করেন শুভশ্রী। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। ২০২৩ সালের ৩০ নভেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মেয়ে ইয়ালিনিকে জন্ম দেন অভিনেত্রী।
প্রসঙ্গত, শুভশ্রীর পরবর্তী সিনেমা ‘বাবলি’। এটি নির্মাণ করেছেন রাজ। সিনেমায় আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন শুভশ্রী। অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন সৌরসেনী মৈত্র। কিন্তু সিনেমাটি মুক্তির আগে থেকেই ভারত জুড়ে শুরু হয় আরজি কর-কাণ্ডের প্রতিবাদ। আন্দোলনে রাজপথে নেমেছিলেন শুভশ্রী নিজেও।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











