মৎস্য ও কৃষির সমন্বয় করে কাজ করতে হবে: উপদেষ্টা ফরিদা
সুনামগঞ্জ প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পরিকল্পিতভাবে কাজ করলে সুনামগঞ্জের মৎস্য সম্পদকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। হাওর ও নদীর পলি অপসারণ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাজ না হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে করা হবে। অভয়াশ্রমের পরিকল্পনা আমাদের হয়ে গেছে। মৎস্য ও কৃষির সমন্বয় করে কাজ করতে হবে।
তিনি বলেন, কৃষিকাজে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে বর্ষা মৌসুমে সেই বিষ পানিতে মিশে মাছের ক্ষতি করছে। কীভাবে কৃষিতে বালাইনাশকের ব্যবহার কমিয়ে উৎপাদন বাড়ানো যায় এবং মৎস্যসম্পদ রক্ষা করা যায়, সে লক্ষ্যে কৃষিখাতে বালাইনাশক ব্যবহার সীমিত করতে ইতেমধ্যে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। কৃষিতে বালাইনাশকের অপরিকল্পিত ব্যবহার মৎস্য সম্পদ ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আগামী অর্থবছর থেকে বছরের একটা নির্দিষ্ট সময় মৎস্য আহরণ বন্ধ রাখা হবে সেজন্য মৎস্যজীবীদের প্রণোদনাও দেওয়া হবে।
জেলা প্রশাসক ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ সার্কিট হাউজে সুনামগঞ্জ জেলার মৎস্য সম্পদ রক্ষায় করণীয় বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, মৎস্য অধিশাখার যুগ্ম সচিব শাহীনা ফৈরদৌসী, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ।
উপদেষ্টা বলেন, অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। সেজন্য আমদানি বন্ধ ও স্থানীয়ভাবে উৎপাদন হয়ে থাকলে ফ্যাক্টরিগুলো বন্ধ করতে হবে। নদীতে অভিযান চালিয়ে শুধু ব্যবহারকারীকে ধরা হয়, আমাদের উৎপাদনকারীকেও ধরতে হবে।
তিনি বলেন, টাঙ্গুয়ার হাওর পরিবেশ ও মৎস্য সম্পদের রক্ষায় সচেতন হতে হবে। জেলেদের বিকল্প জীবিকা-আয়রোগারের ব্যবস্থা ও সচেতন করতে পারলে মৎস্য সম্পদ রক্ষা করা সহজ হবে। হাওর খনন, নিয়ন্ত্রিত ট্যুরিজমের ব্যবস্থা করতে হবে। পরিবেশ সুন্দর আছে বলে অনিয়ন্ত্রিতভাবে পর্যটক পাঠালে পরিবেশ-প্রতিবেশ ঠিক থাকবে না। দায়িত্বশীল ট্যুরিজম হওয়া উচিত।
এদিকে জানা গেছে, শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টাঙ্গুয়ার হাওর পরিদর্শন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











