ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩১ পিএম, ২২ জানুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
ময়মনসিংহ জেলায় ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর পৌঁনে দুইটায় উপজেলায় ময়মনসিংহ- টাঙ্গাইল সড়কের চেরুমন্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনই ব্যাটারি-চালিত অটোরিকশার যাত্রি ছিলেন। নিহতরা হলেন- জেলার মুক্তাগাছা উপজেলার ঘোগা গ্রামের নজরুল ইসলামে স্ত্রী হাসিনা বেগম (৪০) ও তার শিশুকন্যা আদিবা (৩) এবং অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মৃণাল কান্তি (৬৫)।
মুক্তাগাছার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী একটি ট্রাক ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলার চেরুমন্ডল এলাকায় দুপুর পৌঁনে দুইটায় পৌঁছালে বিপরীত দিক থেকে মুক্তাগাছাগামী একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুর্ঘটনা-কবলিত যান দু’টি সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার তিনযাত্রি মা হাসিনা বেগম ও তার শিশুকন্যা আদিবা এবং অপর যাত্রি মৃণাল কান্তি নিহত হন। পরে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।
ওসি ফারুক আহমেদ জানান, নিহতদের মরদেহ উদ্ধারের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








