যশোরে ৬ আসনে ভোটার ২৩ লাখ ৩৯ হাজার ৫৫
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার
ফাইল ছবি।
আগামী ৭ জানুয়ারি রোববার অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে ২৩ লাখ ৩৯ হাজার ৫৫ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নতুন ভোটার ২ লাখ ৪৬ হাজার ৫৯৯।
আসনগুলোর ৮২৫টি ভোটকেন্দ্রে ৫২১৭টি কক্ষে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে পুরুষ ভোটাদের কক্ষ ২৫০০টি ও মহিলাদের কক্ষ ২৭১৭টি। ওই সংখ্যক ভোটারের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার (হিজড়া) ১৫ জন। যশোরের সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, যশোর-১ (শার্শা) আসনে ১০২টি ভোট কেন্দ্রে ৬৬১টি কক্ষে ভোটগ্রহণ হবে। এর মধ্যে পুরুষ কক্ষ ৩১৭টি ও মহিলা কক্ষ ৩৪৪টি। এ আসনে ভোটার ২ লাখ ৯৪ হাজার ৬৯২ জন। পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৫৭৬ জন। মহিলা ভোটার ১ লাখ ৪৭ হাজার ১১৪ জন। হিজড়া ভোটার ২ জন।
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ১৭৬টি কেন্দ্রে ৯৪৫টি কক্ষে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ৪৫৩টি পুরুষ কক্ষ। মহিলা কক্ষ ৪৯২টি। এ আসনে ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৬৯১ জন। পুরুষ ভোটার ২ লাখ ২৯ হাজার ৪২৩ জন। মহিলা ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৬৮ জন।
যশোর-৩ (সদর) আসনে ১৮৯টি ভোট কেন্দ্রে ১৩১৫টি কক্ষে ভোটগ্রহণ হবে। এর মধ্যে পুরুষ কক্ষ ৬৩০টি ও মহিলা কক্ষ ৬৮৫টি। এ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ৯৩৭ জন। পুরুষ ভোটার ২ লাখ ৯২ হাজার ৯৪৭ জন। মহিলা ভোটার ২ লাখ ৮৬ হাজার ৯৮৪ জন, হিজড়া ভোটার ৬ জন।
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া) আসনে ১৪৯টি কেন্দ্রের ৯৯৮ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পুরুষ কক্ষ ৪৭৮টি ও মহিলা কক্ষ ৫২০টি। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৩৩ হাজার ৮৩৮ জন। পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ৭৯৮ জন, মহিলা ভোটার ২ লাখ ১৭ হাজার ৩৬ জন। হিজড়া ভোটার ৪ জন।
যশোর-৫ (মণিরামপুর) আসনে ১২৮টি কেন্দ্রে ৭৯০টি কক্ষে ভোটগ্রহণ হবে। পুরুষ কক্ষ ৩৭৯টি। মহিলা কক্ষ ৪১১টি। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ৯৭৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৪৪৮ জন। মহিলা ভোটার ১ লাখ ৭৬ হাজার ৫২৩ জন ও হিজড়া ভোটার ২ জন।
যশোর-৬ (কেশবপুর) আসনে ৮১টি কেন্দ্রে ৫০৮টি কক্ষে ভোটগ্রহণ হবে। পুরুষ কক্ষ ২৪৩টি। মহিলা কক্ষ ২৬৫টি। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৯২৪ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ৯১৩ জন। মহিলা ভোটার ১ লাখ ৮ হাজার ১০জন।তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ










