যুবরাজের পরিবারকে বিপদে ফেলতে গিয়ে ধরা পড়লেন নারী
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৫ পিএম, ২৬ জুলাই ২০২৩ বুধবার
যুবরাজ সিং
ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের ছোট ভাই জোরাভার সিং দীর্ঘদিন ধরেই বিষন্নতায় ভুগছিলেন। পরে ২০২২ সালে তার দেখাশোনার জন্য হেমা কৌশিক নামে একজন তত্ত্বাবধায়ক (কেয়ারগিভার) নিয়োগ দেওয়া হয়। বিষয়টির বন্দোবস্ত করেছিলেন যুবরাজ সিংয়ের মা শবনম সিং।
তবে, নিয়োগের ২০ দিন পরই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় হেমা কৌশিককে। তার বিরুদ্ধে অভিযোগ, দায়িত্ব পালনে পেশাদার আচরণ করছেন না তিনি। এতে নাখোশ হন হেমা। গত মে মাসে শবনমকে খুদে বার্তা পাঠিয়ে দেন হুমকি। হেমা হুমকি দিয়ে জানান, মিথ্যা মামলায় ফাঁসিয়ে যুবরাজদের পরিবারের ভাবমূর্তি ক্ষুন্ন করা হবে। এছাড়া ৪০ লক্ষ টাকাও দাবি করেন তিনি।
পরে স্থানীয় পুলিশের কাছে একটি এফআইয়ার দায়ের করেন যুবরাজের মা শবনম। গত ১৯ জুলাই খুদে বার্তায় হুমকি দিয়ে হেমা জানান, ২৩ জুলাই মামলা করবেন তিনি। অনেক টাকা যোগাড় সময়সাপেক্ষ বলে হেমার কাছে সময় চান শবনম। শেষ পর্যন্ত সোমবার ৫ লক্ষ টাকা দেওয়ার ব্যাপারে সম্মতিতে আসেন তারা। পরে সেটি ১ দিন পিছিয়ে মঙ্গলবার করা হয়।
এদিকে, বিষয়টি আগেই পুলিশকে জানিয়ে রাখেন শবনম সিং। কথা অনুযায়ী, মঙ্গলবার ৫ লক্ষ টাকা নিতে আসেন হেমা। আসার পর পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। যদিও পরে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়।
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের