যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৬ এএম, ১১ নভেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
৫১ বছরের পথ চলায় অধিকার প্রতিষ্ঠায় যুবলীগ সব সময় মানুষের পাশে ছিলো। প্রতিষ্ঠাবার্ষিকীতে চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, আগামী নির্বাচনে বড় ভূমিকা রাখবে যুবলীগ। যে কোনো সংগ্রামে, সংকটে যুবলীগ কর্মীরা সামনের সারিতেই থাকবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শহীদ শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুব কনভেশনে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।
বাবার প্রতিষ্ঠিত সংগঠনের দায়িত্বে ছেলে শেখ ফজলে শামস পরশ। তাঁর নেতৃত্বের ছোয়ায় মানবিক সংগঠনে পরিণত হয় যুবলীগ। করোনা সংকটসহ যেকোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ায় যুবলীগ কর্মীরা।
এবারের প্রতিষ্ঠাবাষির্কীতে জাতীয় নির্বাচনের পথে যুবলীগ। আওয়ামী লীগকে আবারও জয়ী করার অঙ্গীকারের কথা জানালেন সংগঠনের চেয়ারম্যান। এ জন্য নেতাকর্মীদের যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান তাঁর।
নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করতে ঢাকা মহানগরসহ মেয়াদ পূর্ণ হওয়া কমিটিগুলো ঘোষাণার কথাও জানান যুবলীগ চেয়ারম্যান।
বঙ্গবন্ধুর আদর্শে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল এই সংগঠন। প্রতিষ্ঠাবার্ষিকীতে গত পাঁচ দশকের দীর্ঘ লড়াই-সংগ্রামে হাজারো নেতাকর্মীর আত্মত্যাগকে স্মরণ করলেন যুবলীগ চেয়ারম্যান।
৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করবে যুবলীগ। এ উপলক্ষে ভোর ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। এ ছাড়া সকাল ৯টা ৪৫ মিনিটে বনানী কবরস্থানে শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাত করা হবে।
দুপুর ২টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে ধানমন্ডি-৩২ নম্বর পর্যন্ত আনন্দ র্যালি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সভাপতিত্ব করবেন শেখ ফজলে শামস্ পরশ এবং সঞ্চালনা করবেন মাইনুল হোসেন খান নিখিল।
আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল দেশবাসীসহ যুব সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য




