যুব বিশ্বকাপের সেরা দলে এক বাংলাদেশি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪১ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
দুই বছর যেতে না যেতেই শিরোপা হাতছাড়া হয়ে গেল বাংলাদেশের। গত আসরের যে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, এবার কোয়ার্টার ফাইনালে ভারতীয় যুবাদের কাছে হেরেই ছিটকে যেতে হয় যুবা টাইগারদের।
দল খারাপ করলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন অনেকে। তারমধ্যে অন্যতম পেসার রিপন মণ্ডল ও ব্যাটার আরিফুল হক। রিপন ৬ ম্যাচে মোট ১৪ উইকেট নিয়ে যৌথভাবে তৃতীয় শীর্ষ বোলার হয়েছেন। আরিফুল টানা দুটি শতকের দেখা পেয়েছেন।
তবে আইসিসির মোস্ট ভ্যালুয়েবল দলে জায়গা হয়েছে রিপনের। ১২ জনের এই দলে জায়গা হয়েছে ৮টি দেশের খেলোয়াড়ের। চ্যাম্পিয়ন ভারতের রয়েছেন অলরাউন্ডার রাজ বাওয়া ও ভিকি ওস্টওয়াল।
পাকিস্তানের রয়েছেন উইকেট-রক্ষক হাসিবুল্লাহ খান ও আওয়াইজ আলী। দক্ষিণ আফ্রিকার ডেভাল্ড ব্রেভিস, ইংল্যান্ডের টম প্রেস্ট ও জশ বয়ডেন জায়গা করে নিয়েছেন এই দলে। এ ছাড়া আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার প্রতিনিধি নুর আহমদ, টিগ ভিল্লি ও দুনিথ ভেল্লালাগে আছেন এই দলটিতে।
আইসিসির যুব বিশ্বকাপ জয়ী সেরা দল: হাসিবুল্লাহ খান, টিগ ভিল্লি, ডেভাল্ড ব্রেভিস, যশ ধুল (অধিনায়ক), টম প্রেস্ট, দুনিথ ভেল্লালাগে, রাজ বাওয়া, ভিকি ওস্টওয়াল, রিপন মণ্ডল, আওয়াইজ আলী, জশ বয়ডেন, নুর আহমদ।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল



