যেভাবে আজ বিশ্বকাপ ট্রফির দেখা পাবেন সমর্থকরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৯ এএম, ৯ আগস্ট ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
পদ্মাসেতুতে আইসিসির আনুষ্ঠানিক ফটোসেশন এবং মিরপুর হোম অফ ক্রিকেটে বিশ্বকাপ ট্রফির সংস্পর্শ পেয়েছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে চলমান বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে থাকা ট্রফিটি এখন পর্যন্ত সাধারণ মানুষ কাছ থেকে দেখার সুযোগ পাননি। অধিক সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই আজ (বুধবার) ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য এই ট্রফি প্রদর্শন করা হবে।
বসুন্ধরায় এই প্রদর্শনী চলবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। যেখানে নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরা ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন। তবে এজন্য লাগবে না কোনো টিকিট।
এর আগে রোববার (৬ আগস্ট) মধ্যরাতে বাংলাদেশে আসে বিশ্বকাপ ট্রফি। আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটা বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফি নিয়ে ফটোসেশন করার রীতি আছে। এর আগেরবার জাতীয় সংসদ ভবনের সামনে ট্রফির ফটোসেশন করা হয়েছিল। এবার বেছে নেওয়া হয় পদ্মাসেতুকে। গত বছরের ২৫ জুন উদ্বোধন হওয়া ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মাসেতু এখন দেশের অন্যতম একটি আইকনিক স্থাপনা ও গর্বের প্রতীক।
তিনদিনের সফরের দ্বিতীয় দিন (মঙ্গলবার) ট্রফিটি নেওয়া হয় মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে ছবি তোলার সুযোগ করে দেওয়া হয় ক্রিকেটার, বিসিবি পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র





