যে কথা আজো জানা হলো না: সিকদার নাজমুল হক
সিকদার নাজমুল হক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪০ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার
বাংলাদেশের পতাকা হাতে সিকদার নাজমুল হক
প্রতিবছর ৬ আগষ্ট এলেই মনটা ভারী হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এদিন জাপানের হিরোশিমায় আণবিক বোমা নিক্ষেপ করেছিল আমেরিকা।
আমি যখন জাপানে অধ্যয়ন করতাম, তখন তোহোকু বিশ্ববিদ্যালয়ের বিদেশী ছাত্রদের প্রতিনিধি হয়ে এমনি একটি দিনে আণবিক বোমা বিস্ফোরণের স্মৃতি বিজড়িত হিরোশিমা ‘শান্তি পার্ক’ এ সমবেত হয়েছিলাম। বোমাবিধ্বস্ত আণবিক বোমা গম্বুজ, জাদুঘরে রক্ষিত ক্ষতবিক্ষত নানান উপকরণ সেদিনের নির্মমতাকে স্মরণ করিয়ে দেয়।
ঠিক ৮.১৫ তে কাঁটা থেমে গেছে এমন একটি ঘড়ি রয়েছে জাদুঘরে, মনে করিয়ে দেয় সকাল সোয়া আটটায় বোমা নিক্ষিপ্ত হয়েছিল হিরোশিমায়। জাপানী নারীদের গায়ে লেপ্টে আছে উত্তাপে গলে যাওয়া কিমোনো, প্রচণ্ড তাপে আস্তরণ উঠে যাওয়া টেবিল, গেরস্থালী আসবাব- জাদুঘরে রাখা এমনি আরো নানান জিনিস সেদিনের নিষ্ঠুরতার সাক্ষ্য বহন করছে।
প্রতি বছরের মতো সেদিনও সকাল সোয়া আটটায় হিরোশিমা শান্তি পার্কে শান্তির ঘণ্টা বেজে উঠেছিল। হস্তযুগল একত্রিত করে মৌন প্রার্থণায় দাঁড়িয়ে ছিল শান্তিকামী মানুষ। তখন অদ্ভূত এক নীরবতা নেমে এসেছিল চারপাশে।
সেদিন এক হাজারটি কাগজের পাখি দিয়ে মালা গেঁথেছিল শিশুরা, আণবিক বোমায় নিহতদের স্মরণে। বৌদ্ধভিক্ষুগণ মগ্ন হয়েছিলেন সমবেত প্রার্থণায়। পথের পাশে দাঁড়িয়ে শান্তির আহবানে কবিতা পাঠ করছিলেন এক জাপানী কবি। জাপানের উত্তরের দ্বীপ হক্কাইদো থেকে একমাস ধরে সাইকেল চালিয়ে দক্ষিণের শহর হিরোশিমায় এসেছেন যে যুবক, তিনি দীর্ঘ পথভ্রমণের ক্লান্তিকে উৎসর্গ করেছেন নিহতদের উদ্দেশে।
শান্তি পার্কের একপাশে বিদেশীদের নিয়ে নিজ নিজ দেশের জন্য শান্তি প্রার্থণার অনুষ্ঠান শুরু হল। নানান দেশের পতাকা সাজানো রয়েছে সেখানে, বাংলাদেশেরও। আমার ডাক পড়লো। স্বদেশের পতাকা হাতে উচ্চারণ করলাম, ‘বাঙ্গুরাদেশু নি হেইওয়া নি নারু ইউনি’, অর্থাৎ বাংলাদেশে যেন শান্তি বিরাজ করে। আমার কণ্ঠে কণ্ঠ মেলালেন সমবেত সবাই।
হিরোশিমা শান্তি পার্কে প্রতিবছর ৬ আগষ্ট এমনিভাবেই শান্তির জন্য প্রার্থণা হয়। অনাদিকাল ধরে চলবে এ প্রার্থণা। কিন্তু, শান্তি কবে ফিরে আসবে পৃথিবীতে, আমার তা আজো জানা হলো না। হয়তো জানবো না কোনোদিন।
# ছড়ালেখক সিকদার নাজমুল হক, প্রবাসী চিকিৎসক।
৬ আগষ্ট ২০১৯, সৌদি আরব।
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা


