যে কারণে শাহরুখ-কাজল জুটি ভেঙে দেন অজয়
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বলিউডের বিখ্যাত জুটি শাহরুখ খান ও কাজল। নব্বই দশকে বেশ কিছু সিনেমায় একসঙ্গে কাজ করে দর্শকদের মন ছুঁয়ে যান এই জুটি। তাদের সিনেমা মানেই হিট। তবে হঠাৎ একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। এতে মন ভেঙে যায় অনেক ভক্তের। এমনকি ফিরিয়ে দিয়েছিলেন বহু সিনেমার প্রস্তাবও।
সেসময় বলিউডে শোনা যায়, শাহরুখ-কাজল জুটি নাকি ভেঙে দিয়েছিলেন অভিনেত্রীর স্বামী অভিনেতা অজয় দেবগন। শাহরুখের সঙ্গে কাজলের জুটি হয়ে কাজ করা পছন্দ করতেন না তিনি।
তখন একটি সিনেমার প্রস্তাব গ্রহণের কথা ভাবছিলেন শাহরুখ-কাজল। সে কারণে অজয়ের কাছে অনুমতি চাইতে গেলে শাহরুখকে খালি হাতেই ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
এ প্রসঙ্গে অজয় জানিয়েছিলেন, দর্শকরা শাহরুখ-কাজলকে একসঙ্গে দেখতে পছন্দ করেন। কিন্তু কোথাও গিয়ে সেটা মানতে পারছিলেন না তিনি। এমনকি অজয়-কাজলের বিবাহবিচ্ছেদ চেয়ে ভক্তরা নাকি ই-মেইলও করেন তাকে। ফলে বিতর্ক থেকে সেই মুহূর্তে নিজেকে সরিয়ে রাখতে চেয়েছিলেন অজয়।
মূলত এ কারণেই শাহরুখ-কাজল জুটি ভেঙে দেন তিনি। দর্শকদের কাছে এই জুটিকে নিয়ে আলাদা আবেগ তৈরি হয়। যা কিনা অজয়-কাজলের সম্পর্কের মধ্যে জটিলতা সৃষ্টি করতে পারে। যার ফলে অজয় এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে, শাহরুখ ও কাজল একসঙ্গে কাজ করবেন না।
তবে সেই সিদ্ধান্ত খুব বেশিদিন ধরে রাখেননি অজয়। ফলে অপেক্ষা দীর্ঘ হলেও তারা একসঙ্গে আবারও পর্দায় ফেরেন। ২০১৫ সালে মুক্তি পায় শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে’। সে সিনেমাও ব্যাপক ঝড় তোলে দর্শকদের মনে। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টাতে থাকে। ফলে শাহরুখ-অজয়ের মধ্যে যে অস্বস্তি তৈরি হয়েছিল, ধীরে ধীরে সেটা মিটে যায়। কাজল শাহরুখের সঙ্গে কাজ শুরু করেন।
বিষয়টি নিয়ে শাহরুখ বলেছিলেন, সাধারণ মানুষ অনেক সময় অনেক কিছু বলেন, কিন্তু সেটি কখনোই পেশাগত জীবনে প্রভাব ফেলতে দেওয়া যাবে না।
প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন অজয়-কাজল। বর্তমানে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বেশ সুখেই সংসার করছেন এই তারকা দম্পতি।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











