যে কারণে সাত বছর কথা বলেননি আমির-জুহি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৯ আগস্ট ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
আমির খান-জুহি চাওলাকে বরাবরই মানুষ ভীষণভাবে পছন্দ করেন। তাদের পর্দায় একসঙ্গে দেখায়ও বেশ অন্যরকম। ‘কয়ামত সে কয়ামত তক, ‘হাম হ্যায় রহি প্যায়ার কে’, ‘ইশ্ক’-এর মতো একের পর এক তুমুল সফল ছবি দর্শককে উপহার দিয়েছেন আমির খান-জুহি চাওলা জুটি।
আটের দশকের শেষ থেকে নয়ের দশকের শেষভাগ পর্যন্ত এই রোমান্টিক জুটিতে মজেছিল দর্শক। তবে জানেন কি পর্দায় তুমুল রোমান্স করলেও আদতে সাত বছর মুখ দেখাদেখি করেননি এ তারকা জুটি।
ঘটনার সূত্রপাত হয় ‘ইশ্ক’ ছবির শুটিংয়ে। শুটিংয়ের ফাঁকে জুহির পিছনে লাগেন আমির। হাউহাউ করে কেঁদে ফেলেছিলেন জুহি চাওলা। পরে গোটা বিষয়টি ধরতে পেরে রেগে আগুন হয়ে গিয়েছিলেন।
এক সাক্ষাৎকারে নিজের মুখেই একথা জানিয়েছিলেন জুহি। তিনি বলেন,‘আমির এত পিছনে লাগত যে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। ঝামেলাও বাঁধত। শেষ ঝামেলার রেশ এতদূর গড়ায় যে পরের সিন্ ছবির শুটিংয়ে পর্যন্ত হাজির হইনি আমি। আমার এহেন কাণ্ড দেখে সাংঘাতিক রেগে গিয়েছিল আমিরও।
এ অভিনেত্রী আরও বলেন, ‘তারপর যদিও ছবির শুটিং একসঙ্গে শেষ করি আমরা, কিন্তু কেউ কারও সঙ্গে কথা বলিনি চিত্রনাট্যে লেখা সংলাপ আওড়ানো ছাড়া! আমরা দু'জন্যে ভেবেই নিয়েছিলাম এই জীবনে কেউ কারও সঙ্গে আর কথা বলব না আমরা। কিন্তু বছর সাতেক পর পরস্পরের সঙ্গে আবার কথা বলা শুরু করেছিলাম আমরা।’
প্রসঙ্গত, ‘ইশ্ক’ ছবিটি বক্স অফিসে সাফল্য পাওয়ার পরেও পরস্পরের সঙ্গে কথা চলাচলই শুরু করেননি আমির-জুহি। ২০০২ সালে প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদ হয় আমিরের। সময়টা কঠিন ছিল অভিনেতার পক্ষে। সেইসময় এগিয়ে যান জুহি। নিজে উদ্যোগ নিয়ে ফোন করেছিলেন আমিরকে। বন্ধু হিসাবে পাশে দাঁড়ান রিনা ও আমির-দু’জনের পাশে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া








