গবেষণা প্রতিবেদন
যৌনকর্মীদের ৪৫ শতাংশ শিশু বয়সেই পেশায় যুক্ত হন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ বুধবার
ছবি : সংগৃহীত
যৌনকর্মীদের ৪৫ শতাংশ শিশু বয়সেই পেশায় যুক্ত হয়। তাদের মধ্যে ১১ থেকে ১৪ বছর বয়সের মধ্যে এই পেশায় যুক্ত হয় ১৮ দশমিক ৫ শতাংশ মেয়ে শিশু। এছাড়া ১৫ থেকে ১৭ বছর বয়সের ২৬ দশমিক ৫ শতাংশ মেয়ে এই পেশায় প্রবেশ করে। অন্যদিকে, ৩৮ শতাংশ নারী ১৮ থেকে ২১ বছর এবং ১০ শতাংশ নারী ২২ থেকে ২৫ বছর বয়সে এই পেশায় আসেন। সুযোগ পেলে তারা পেশা ছেড়ে দেয়ার কথাও জানান-‘ইউএন উইমেন’ -এর সহযোগিতায় ‘অপরাজেয় বাংলাদেশ’ পরিচালিত এক গবেষণায় এ তথ্য প্রকাশ পায়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে সমকালের সভাকক্ষে ‘যৌনকর্মীদের জীবনমান উন্নয়নে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় গবেষণা প্রতিবেদনের তথ্য প্রকাশ করা হয়। ‘সমকাল’, অপরাজেয় বাংলাদেশ’ এবং ‘ইউএন উইমেন’ গোলটেবিল আয়োজন করে।
অপরাজেয় বাংলাদেশগত এক বছরে জামালপুরের একটি যৌন পল্লীর ২০০ জন যৌনকর্মী এবং ৫০ জন অংশীজনের ওপর করা গবেষণার ফলাফল উপস্থাপন করেন– অপরাজেয় বাংলাদেশের প্রজেক্ট কোঅর্ডিনেটর ফারজানা বাশার। তিনি বলেন, ২০০ জন যৌনকর্মীর মধ্যে ১২৯ জন বিবাহিত, ৩৭ জন তালাকপ্রাপ্ত এবং ৩১ জন অবিবাহিত। তাদের মধ্যে ৪৯ শতাংশ মাসে পাঁচ থেকে ১০ হাজার টাকা আয় করেন। ৩২ দশমিক ৫ শতাংশ নারী আয় করেন ১০ থেকে ১৫ হাজার টাকা। ১২ শতাংশ যৌনকর্মী ১৫ থেকে ২০ টাকা। ৮০ শতাংশ নিয়মিত স্বাস্থ্য সেবা গ্রহণ করে না। ৯০ শতাংশ শৈশবে যৌন নির্যাতনের শিকার হন। অংশগ্রহণকারী কর্মীদের মধ্যে কেউই সামাজিক নিরাপত্তা সুবিধা পাননি। তাদের প্রধান চাহিদা হিসেবে জাতীয় পরিচয়পত্রের কথা বলেছেন ৯৫ শতাংশ , শিশুদের শিক্ষার কথা বলেছেন ৮০ শতাংশ।
সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অপরাজেয় বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু। গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন অপরাজেয় বাংলাদেশের প্রজেক্ট কোঅর্ডিনেটর ফারজানা বাশার।
বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস ইউনিট) ডা. মো. সুলতান আহম্মদ, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহমুদুল হাসান, নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ডা. হালিদা হালুম আখতার, সিডব্লিউসিএসের প্রেসিডেন্ট অধ্যাপক ইশরাত শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেন্ডার এন্ড উইমেন স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক, প্রাগ্রসরের নির্বাহী পরিচালক ফওজিয়া খন্দকার ইভা প্রমুখ।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










